Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

প্রেমিকাকে দেখতে ৫০০ মাইল পাড়ি যুবকের, পৌঁছনোমাত্র দেখা তাঁর স্বামীর সঙ্গে!

এক বেসরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বেলজিয়ামের বাসিন্দা মিশেল নামের ওই ব্যক্তি প্রায় ৪৭২ মাইল গাড়ি চালিয়ে পৌঁছন ফরাসি মডেল সোফি ভুজেলোর কাছে। মিশেল নিশ্চিত ছিলেন, সোফিই তাঁর স্ত্রী হতে চলেছেন।

প্রেমিকাকে দেখতে ৫০০ মাইল পাড়ি যুবকের, পৌঁছনোমাত্র দেখা তাঁর স্বামীর সঙ্গে!

শেষ আপডেট: 20 July 2025 18:48

দ্য ওয়াল ব্যুরো: প্রেমে অন্ধ! আর সেই অন্ধবিশ্বাসেই প্রায় ৫০০ মাইল পাড়ি দিয়ে বেলজিয়াম থেকে ফ্রান্সে এক মডেলের বাড়ি গিয়ে উপস্থিত হয়েছিলেন যুবক। ভেবেছিলেন, এ বার নিজের প্রেমিকাকে বাস্তবে কাছে পাবেন। কিন্তু গিয়ে যা ঘটল, তা যেন সিনেমার থেকেও বেশি নাটকীয়!

এক বেসরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বেলজিয়ামের বাসিন্দা মিশেল নামের ওই ব্যক্তি প্রায় ৪৭২ মাইল গাড়ি চালিয়ে পৌঁছন ফরাসি মডেল সোফি ভুজেলোর কাছে। মিশেল নিশ্চিত ছিলেন, সোফিই তাঁর স্ত্রী হতে চলেছেন। কিন্তু সেই রোম্যান্টিক কল্পনার করুণ পরিণতি হয় যখন দরজা খোলেন এক পুরুষ, নিজেকে সোফির স্বামী বলে পরিচয় দেন তিনি।

৩৮ বছরের ফাবিয়ান বুটামিন নামে ওই ব্যক্তি, যিনি সোফির আসল স্বামী, গোটা ঘটনাটি ভিডিও করেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ' আমি ভিডিও করছি কারণ এক ব্যক্তি এসে বলছে সে সোফির বাগদত্তা। অথচ ওর তো আমার সঙ্গে বিয়ে হয়েছে। মনে হচ্ছে একটা মারপিট হতে চলেছে।'

এর পর শুরু হয় এক অস্বস্তিকর কথোপকথন। মিশেল বারবার জোর দিয়ে বলেন তিনি সোফির প্রেমিক এবং তাঁকে বিয়ে করবেন। অন্য দিকে, ফাবিয়ান মিশেলকে বোঝানোর চেষ্টা করেন, এই গোটা ব্যাপারটাই কোনও জালিয়াতির ফাঁদ।

পরবর্তীতে সোফি ভুজেলো নিজে এই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন। ফরাসি ভাষায় পোস্ট করা ক্যাপশনের ইংরেজি অনুবাদ অনুযায়ী সোফি লেখেন, 'এই মানুষটির জন্য খুব খারাপ লাগছে, ভুয়ো অ্যাকাউন্ট থেকে সাবধান থাকুন। সবাইকে সাবধান করার জন্যই আমি এই ভিডিও শেয়ার করছি।'

ভিডিওতে আরও শোনা যায়, হতচকিত মিশেল ফিসফিস করে বলছেন, 'আমার মনে হচ্ছে, ও (সোফি) আমাকে বোকা বানাচ্ছে ।' জবাবে ফাবিয়ান বলেন, 'না, ও না। ভুয়ো অ্যাকাউন্ট। খুব সাবধান থাকতে হয় এখন।'

শেষমেশ পরিস্থিতি বুঝে মিশেল স্বীকার করতে বাধ্য হন যে হয়তো তাঁর বিশ্বাসটাই ভুল ছিল। পরে জানা যায়, সোফি ভুজেলোর নামে তৈরি ভুয়ো প্রোফাইলে বিশ্বাস করে মিশেল প্রায় ৩৫ হাজার ডলার পাঠিয়েছিলেন পর্যন্ত।

উল্লেখ্য, সোফি ভুজেলো ২০০৭ সালের মিস ফ্রান্স প্রতিযোগিতার ফার্স্ট রানার আপ এবং প্রাক্তন ‘মিস লিমুজিন’। তাই পরিচিত মুখ হওয়ায় অনায়াসে সেই নাম ভাঙিয়ে প্রতারণা চালায় জালিয়াত চক্র।

আর এই ঘটনায় নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে অনলাইন প্রতারণা এবং ভুঁয়ো পরিচয়ে গড়ে ওঠা সম্পর্কের ভয়াবহতা। সোফি ও তাঁর স্বামীর কথাতেই উঠে এসেছে মূল বার্তা, 'সতর্ক থাকুন, সাবধান থাকুন।'
 


```