Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কমনওয়েলথ ভিলেজের নর্দমা কন্ডোমে ভরে গিয়েছিল! আজও বিতর্কে দিল্লির ইভেন্ট

দ্য ওয়াল ব্যুরো: বিগত দুই বছর ধরে রাজ্য জুড়ে করোনাকালীন লকডাউনের কারণে সব রকমের স্পোর্টস ইভেন্ট বন্ধ ছিল। এখন সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী আবার নিজের ছন্দে ফিরছে। তাই দু’বছর পর বার্মিংহামে আয়োজিত হয়েছে কমনওয়েলথ গেমস ২০২২। চলতি মাসের ২৮ ত

কমনওয়েলথ ভিলেজের নর্দমা কন্ডোমে ভরে গিয়েছিল! আজও বিতর্কে দিল্লির ইভেন্ট

শেষ আপডেট: 30 July 2022 14:05

দ্য ওয়াল ব্যুরো: বিগত দুই বছর ধরে রাজ্য জুড়ে করোনাকালীন লকডাউনের কারণে সব রকমের স্পোর্টস ইভেন্ট বন্ধ ছিল। এখন সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী আবার নিজের ছন্দে ফিরছে। তাই দু’বছর পর বার্মিংহামে আয়োজিত হয়েছে কমনওয়েলথ গেমস ২০২২। চলতি মাসের ২৮ তারিখ থেকে শুরু হয়েছে কমনওয়েলথ গেমস।

শনিবার কমনওয়েলথ গেমের তৃতীয় দিন। চলুন ঘুরে আসা যাক, ভারতে আয়োজিত ২০১০ এর কমনওয়েলথ গেমের স্মৃতি থেকে। দিল্লিতে আয়োজিত হয়েছিল সে বছরের কমনওয়েলথ গেমস। ইভেন্ট শেষ হয়ে যাওয়ার অনেকদিন পর পর্যন্তও হেডলাইনে ছিল সে বছরের কমনওয়েলথ গেম।

এই খেলায় ৭১টি রাজ্য থেকে অংশ নিয়েছিলেন খেলোয়াররা। টাকার কারচুপি, খেলায় সঠিক নিয়ম না মানা এই ধরনের কিছু অপবাদে সেই সময় প্রায়ই খবরে থাকত এই খেলা। কিন্তু যে ঘটনা সেই সময় ভারতের কমনওয়েলথ গেমকে সমালোচনার শীর্ষে নিয়ে গিয়েছিল, তা যে কোনও সাধারণ ঘটনার থেকে একটু আলাদা।

অক্ষরধাম (Akshardham Village) গ্রাম, যেখানে এই ইভেন্টের আয়োজন হয়েছিল সেখানকার একটি ড্রেনে ৪০০০ (4000 used condoms) ব্যবহৃত কন্ডোম পাওয়া যায়। এর ফলে ওই ড্রেনের (drain) জল নিকাশী ব্যবস্থাও বন্ধ হয়ে যায়।

এই ধরনের ইভেন্ট চলাকালীন নিরাপদ যৌন মিলনকে প্রচার করার জন্য কন্ডোম বিনা পয়সাতেই দেওয়া হয় খেলোয়াড়দের। বড় বড় মিডিয়া এই ঘটনাকে নিয়ে বিপক্ষ খবর বানালেও কমনওয়েলথ গেমস ফেডারেশনের মালিক মাইকেল ফেরেনেল এই ঘটনাকে খুবই ভাল ভাবে গ্রহণ করে বলেছিলেন, খেলোয়াড়রা নিরাপদ যৌন মিলনকে প্রচার করছেন, যা দেশের যুব সমাজের জন্য প্রয়োজনীয়।

মাত্র ১০% পুরুষ ঘরের কাজে হাত লাগান এদেশে, আর বাকিরা! শ্রমের সমীক্ষায় স্পষ্ট লিঙ্গবৈষম্য


```