Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ছেলে-মেয়েদের থেকে লুকিয়ে, গাড়িতে বসে, গপগপ করে জাঙ্ক খেল দম্পতি! ভিডিও দেখে কী বলছে সকলে

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যাতে দেখা যায়, বাচ্চাকে স্কুল থেকে তোলার আগে গাড়িতে জমিয়ে খাবার খাচ্ছে এক দম্পতি।

ছেলে-মেয়েদের থেকে লুকিয়ে, গাড়িতে বসে, গপগপ করে জাঙ্ক খেল দম্পতি! ভিডিও দেখে কী বলছে সকলে

শেষ আপডেট: 18 October 2024 16:02

দ্য ওয়াল ব্যুরো: জাঙ্ক ফুডের জন্য আজকালের জেনারেশনের খুব বদনাম। মোটা হওয়া থেকে, বিভিন্ন রোগভোগ, অস্বাস্থ্যকর অভ্যাস থেকে লাইফস্টাইল সবকিছুর জন্যই দায়ী জাঙ্ক। বাড়ির বড়রা অনেকসময়ই এই নিয়ে গালভরা কথা বলে থাকেন। তাদের কী তবে এসব খেতে ইচ্ছে করে না? এই ভিডিওই বলে দিল উত্তর। খাবার খাওয়া বা খাবারের প্রতি ভালবাসার যে কোনও নির্দিষ্ট বয়স হয় না তারও মিলল প্রমাণ। 

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যাতে দেখা যায়, বাচ্চাকে স্কুল থেকে তোলার আগে গাড়িতে জমিয়ে খাবার খাচ্ছে এক দম্পতি। ক্যাপশনে লেখা, 'বাচ্চার থেকে লুকিয়ে এই খাবার খাওয়া। যাতে শেয়ার করতে না হয়।' 

View this post on Instagram

A post shared by DadEGreg (@realwithgreg)

এই ভিডিও সামনে আসার পরই একাধিক মন্তব্য ভেসে আসে কমেন্ট বক্সে। একজন সরাসরি এই দম্পতিকে 'স্বার্থপর' বলে দেন। তবে, বেশিরভাগ নেটিজেনই এই দম্পতিকে বাহবা জানিয়েছেন।

অনেকেই কমেন্টে লিখেছেন, নিজেদের জন্য সময় বের করা দরকার। এটা যে করতে পেরেছেন সেটাই ভাল। একজন লিখেছেন, জাঙ্ক খাওয়া ভাল না কিন্তু যদি মন ভাল থাকে খেলে তবে মাঝেমধ্যে খাওয়া যেতেই পারে। আরেকজন আবার লেখেন, সব কিছু বাচ্চাদের জন্য, এটা তো ঠিক না। কিছুটা নিজেদের জন্যও। 

বাবা-মা মানেই সব ভাল অভ্যাসের প্রতীক, এমনটা নাও হতে পারে। একজন কমেন্টে লেখেন, 'বাবা-মায়েরাও মানুষ হন, তাঁদেরও খাবার ইচ্ছে থাকতে পারে। নিজেদের মতো করে বাঁচার ইচ্ছে থাকতে পারে। আর তাছাড়াও বাবা-মায়েরা যা খায়, বাচ্চারা তাই খেতে চায়, সেটা তো দেওয়া যায় না।'

এত কমেন্ট ও মন্তব্য শোনার পর ঠিক কী বলছেন এই দম্পতি? জানা যায়নি। এই নিয়ে কোনও মন্তব্য করেননি তাঁরা।


```