.jpeg)
শেষ আপডেট: 12 December 2024 17:58
দ্য ওয়াল ব্যুরো: দেশের অন্যতম জনপ্রিয় ফুড ব্র্যান্ড 'ফরচুন' ফুডস' তাদের ২৫ বছরের গৌরবময় যাত্রা উদযাপন করতে বাংলার জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজনা সংস্থা উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে এক নতুন পার্টনারশিপ ঘোষণা করেছে। পাঁচ বছরের এই স্ট্রাটেজিক পার্টনারশিপের মাধ্যমে ফরচুন ফুডস উইন্ডোজের উল্লেখযোগ্য সিনেমাগুলিতে কাজ করবে। বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপন করবে।
এই সহযোগিতার জন্য ফর্রচুন ফুডস আগামী পাঁচ বছর ৩ কোটি টাকারও বেশি বিনিয়োগ করবে সংস্থায়, যা ওই ব্র্যান্ডের মূল্যবোধের সঙ্গে বাংলার সংস্কৃতি ও সমাজকে আরও নিবিড়ভাবে যুক্ত করবে।
এনিয়ে আদানি উইলমার লিমিটেডের মিডিয়া এবং ডিজিটাল মার্কেটিংয়ের প্রধান জিগনেশ শাহ বলেন 'ফরচুন ফুডসের ২৫ বছর উদযাপন শুধুমাত্র আমাদের যাত্রার কথা নয়, এটি সেই সম্প্রদায়গুলিকে স্বীকৃতি ও সম্মান জানানো, যারা আমাদের এই পথ চলায় সহায়তা করেছেন। বাংলা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে এই পার্টনারশিপ। আমরা বাংলার রান্নার সংস্কৃতি এবং রান্নাঘরের গল্প বলার ঐতিহ্য উদযাপন করতে চাই, যা চলচ্চিত্রের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়া সম্ভব।'
এই পার্টনারশিপের মাধ্যমে ফরচুন ফুডস উইন্ডোজ প্রোডাকশনের আগামী সিনেমাগুলিতে ইন-ফিল্ম প্লেসমেন্ট, আউটডোর অ্যাক্টিভেশন এবং ডিজিটাল প্রচার করবে। এর ফলে বিনোদন এবং ফুড ব্র্যান্ডের মধ্যে এক চমৎকার সংযোগ তৈরি হবে বলে মনে করছে সংস্থা। পরবর্তী পাঁচ বছরে, এই স্ট্রাটেজিক পার্টনারশিপের মাধ্যমে ফরচুন ফুডসের পণ্যগুলির উপস্থিতি আরও দৃঢ় হবে এবং বাংলার দর্শকদের মধ্যে ব্র্যান্ডটি আরও জনপ্রিয়তা পাবে।
উইন্ডোজ প্রোডাকশনের পক্ষ থেকে, শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, 'উইন্ডোজ প্রোডাকশন সবসময় এমন গল্প বলতে চেয়েছে যা বাংলার দর্শকদের হৃদয়ে গভীরভাবে দাগ কাটে। ফরচুনের সঙ্গে এই পার্টনারশিপ আমাদের সেই সম্মিলিত দৃষ্টিভঙ্গির প্রমাণ। এক সঙ্গে আমরা এমন অর্থবহ গল্প তৈরি করতে চাই যার মাধ্যমে বাংলার সমৃদ্ধ সংস্কৃতি উদযাপিত হবে এবং প্রজন্মের পর প্রজন্মের দর্শকদের সঙ্গে মেলবন্ধন গড়ে তুলবে। এই পার্টনারশিপ বাংলা চলচ্চিত্রে নতুনভাবে প্রভাব ফেলবে।'