
শেষ আপডেট: 8 March 2023 11:41
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বাংলাদেশের বরিশাল কলেজে থেকে আইএ পাশ করেছিলেন। তারপর গঙ্গা আর পদ্মা দিয়ে বয়ে গেছে কত জল। অশান্ত বাংলাদেশ থেকে সব ছেড়ে ১৯৮৩ সালে এদেশে চলে আসতে বাধ্য হয়েছিলেন। তিনটে ছেলে তখন কত ছোট। বেঁচে থাকতে গেলে লড়াই ছাড়া উপায় নেই। প্রতিটা মুহূর্তে তখন এই সত্যিটারই মুখোমুখি হতে হয়েছে। এ দেশে এসে কখনও টিউশন পড়িয়েছেন ছোটদের, কখনও সেলাইয়ের কাজ করেছেন। পরিস্থিতি সামাল দিতে ঘুঁটে বিক্রিও শুরু করতে হয়েছিল।পরিস্থিতি সামাল দিতে ঘুঁটে বিক্রিও শুরু করতে হয়েছিল। এভাবেই দিনের পর দিন কেটেছে ছবিরানি পালের (Survivor Chayarani Pal)। দেশ, ভিটেমাটি সব ছেড়ে আসা। এখানে দিন চালাতে স্বামী সুধীররঞ্জন পাল ব্যান্ডেল বাজারে সবজি বিক্রি করতেন। শক্ত হয়ে তখন স্বামীর পাশে দাঁড়িয়েছিলেন ছবিরানি।
International Womens Day 2023: আত্মবিশ্বাসই আসল শক্তি, এই ভরসায় থানা সামলাচ্ছেন রিষড়ার ওসি পিয়ালি