Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য সৌমিত্রর, মহিলারা ওনাকে ক্ষমা করবেন না জবাব সুজাতার

"বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীর চরিত্র, মানসিকতা ও হীনরুচি কারও অজানা নয়। উনি যে মহিলাদের এক ফোঁটাও সম্মান করেন না এটা তারই প্রতিফলন।"

মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য সৌমিত্রর, মহিলারা ওনাকে ক্ষমা করবেন না জবাব সুজাতার

সৌমিত্র খাঁ ও সুজাতা মণ্ডল

শেষ আপডেট: 5 May 2024 17:19

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: নারীদের অভিশাপ থেকে পার পাবেন না বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। আগামী ৪ জুন তাঁর নামের পাশে 'প্রাক্তন সাংসদ' লেখা হবে। মুখ্যমন্ত্রী ও মহিলাদের প্রতি সৌমিত্র খাঁয়ের কুরুচিকর মন্তব্যের অভিযোগ তুলে এমনই দাবি করলেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। 

রবিবার বাঁকুড়া শহর সংলগ্ন এক্তেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে মুটরা, শ্যামদাসপুর সহ সানবাঁধা গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন সৌমিত্র। রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের এক মহিলা কর্মী যে 'শ্লীলতাহানি'র অভিযোগ এনেছেন সেই প্রসঙ্গে সৌমিত্রবাবু বলেন,  "২০১৯ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এইভাবে এক নির্বাচন কমিশনের আধিকারিককে মহিলা দিয়ে 'ট্র্যাপ' করেছিলেন। বাইরে থেকে আসা নির্বাচন কমিশনের আধিকারিকদের উচিত তৃণমূলের 'ট্র্যাপে' পা না দেওয়া। হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে কোনও মহিলা আধিকারিক কিংবা সুন্দরী মহিলার সঙ্গে তাদের ব্যক্তিগতভাবে দেখা না করাই উচিত।" 

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ আনায় সৌমিত্র খাঁয়ের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। এদিন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বলেন,  "বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীর চরিত্র, মানসিকতা ও হীনরুচি কারও অজানা নয়। উনি যে মহিলাদের এক ফোঁটাও সম্মান করেন না এটা তারই প্রতিফলন। উনি যেন ভুলে না যান, যে ওনাদের মতো অসূর নরাধমদের বধ করার জন্য মা দুর্গারূপে বার বার অবির্ভূত হয়েছেন নারীরা। উনি নিশ্চিত থাকুন, আগামী ৪ঠা জুন ওনার নামের পাশে প্রাক্তন সাংসদ লেখা থাকবে, এটা ওনাকে দেখতে হবে। নারীরা ওনাকে ক্ষমা করবেন না।"


```