
সুভাষ সরকার-নিজস্ব চিত্র
শেষ আপডেট: 12 May 2024 16:24
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: ইভিএম কারচুপি নিয়ে বার বার বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। নির্বাচনী প্রচারে বেরিয়ে তৃণমূলকে পাল্টা জবাব দিলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। তিনি বলেন, "তৃণমূল নিশ্চিত হারবে এটা বুঝতে পেরেই মানুষকে ভুল বোঝাচ্ছে। ওঁরা বলছেন ইভিএমে আগে এক নম্বর বোতাম টিপে পরীক্ষা করে নেবেন সব ঠিক আছে কিনা, এটা অন্যায়। আমরা বিষয়টি নির্বাচন কমিশনকে জানাবো।"
রবিবারের বাঁকুড়া পুরসভা নিয়ন্ত্রিত পান ও সবজি বাজারে প্রচারে বেরিয়ে ছিলেন বিজেপি প্রার্থী। সেখানে তিনি জনসংযোগ করেন। একই সঙ্গে ভোটারদের নিজ নিজ মতামত অনুযায়ী পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানান।
সুভাষ সরকারে দাবি, তৃণমূল প্রার্থীর বিধানসভা এলাকা তালডাংরায় পান চাষিদের জন্য একটি শেড তৈরির উদ্যোগ নিয়েছিলেন। সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে ১০ লক্ষ টাকা অনুমোদন করলেও ওই বিধায়ক প্রশাসনকে দিয়ে ওই কাজের অনুমোদন আটকে দিয়েছেন।
এবিষয়ে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন, "দিবাস্বপ্ন দেখছেন সুভাষ সরকার। আমরা এক নম্বরে রয়েছি। তার বদলে, চার নম্বর বোতাম টিপতে বলব নাকি?