Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

শনিবার দেশের ৫৮ আসনে ষষ্ঠ দফার ভোট, বাংলার ৮টিতে বিশেষ নজর, হেভিওয়েট কারা

দেশের ৭ টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮টি কেন্দ্রে ভোট হবে। যার মধ্যে রয়েছে বাংলার ৮টি আসন।

শনিবার দেশের ৫৮ আসনে ষষ্ঠ দফার ভোট, বাংলার ৮টিতে বিশেষ নজর, হেভিওয়েট কারা

শনিবার ষষ্ঠ দফার ভোট (প্রতীকী ছবি)

শেষ আপডেট: 24 May 2024 21:54

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই দেশ জুড়ে ষষ্ঠ দফার নির্বাচন। দেশের ৭ টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮টি কেন্দ্রে ভোট হবে। যার মধ্যে রয়েছে বাংলার ৮টি আসন। শেষ পাঁচটি দফার মতো এই দফাও যাতে শান্তিপূর্ণ হয় তার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে নির্বাচন কমিশন। বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও।

ষষ্ঠ দফায় ৫৮টি কেন্দ্রে মোট ৮৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পর্বে ভোট হতে চলেছে জম্মু ও খাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি লোকসভা কেন্দ্রেও। শনিবার রাজ্যের যে ৮টি কেন্দ্রে ভোট হবে সেগুলি হল বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম।

ষষ্ঠ দফা ভোটে একাধিক হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন যাঁদের দিকে নজর থাকবে সকলের। এই পর্বের হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন বিজেপির বাঁশুরি স্বরাজ, মনোজ তিওয়ারি, মনোহর লাল খাট্টার। কংগ্রেসের কানহাইয়া কুমার, দিপেন্দ্র সিং হুডা। অন্যদিকে, এরাজ্যের হেভিওয়েটরা হলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী, তৃণমূলের দেব, জুন মালিয়ারা।

কমিশনের তথ্য অনুযায়ী, শনিবারের ভোটে রাজ্যে মোট ৮৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হচ্ছে কুইক রেসপন্স টিমও। এই পর্বে ভোটে মোট বুথের সংখ্যা ৩ হাজার ৮০৪টি। থাকবে ২৯ হজার ৪৬৮ রাজ্য পুলিশ।

এদিন পশ্চিম মেদিনীপুর জেলায় মোতায়েন রাখা হচ্ছে ২১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পূর্ব মেদিনীপুরের জন্য রাখা হচ্ছে ২৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাঁকুড়ার জন্য ১৭৮ কোম্পানি, ঝাড়গ্রামের জন্য ১৩৩ কোম্পানি, পুরুলিয়ার জন্য ১৩৭ কোম্পানি ও পূর্ব বর্ধমান জেলায় ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ৯১৯ টি কুইক রেসপন্স টিমও প্রস্তুত রাখা হচ্ছে কমিশনের তরফে।


```