Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

অমিত শাহকে বাংলার মা-বোনদের কাছে আগে ক্ষমা চাইতে হবে! দাবি শশী পাঁজার

"বাংলার বঞ্চনার সময় বিজেপির বিরুদ্ধে সিপিএম ও কংগ্রেস কোনওভাবেই প্রতিবাদ করেনি। শুধুমাত্র বাংলাকে কালিমালিপ্ত এবং তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপিয়ে দায় সেরেছেন তারা।" 

অমিত শাহকে বাংলার মা-বোনদের কাছে আগে ক্ষমা চাইতে হবে! দাবি শশী পাঁজার

শশী পাঁজা

শেষ আপডেট: 6 May 2024 18:43

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: "বাংলার মা বোনেদের কাছে আগে অমিত শাহকে ক্ষমা চাইতে হবে।" জুন মালিয়ার প্রচারে গিয়ে এমনটাই দাবি করলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা। 

সোমবার মনোনয়ন দাখিল করেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া। তাঁর জন্য বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়েছিল। এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী শশী পাঁজা ও চন্দ্রিমা ভট্টাচার্য। জেলাশাসকের দফতরের চত্বরে ১৪৪ ধারা জারি থাকায় জুন মালিয়াকে একাই মনোনয়ন দাখিল করতে হয়। বাইরে তাঁর জন্য অপেক্ষা করছিলেন শশী পাঁজা ও চন্দ্রিমা ভট্টাচার্য। সেই সময়েই সংবাদমাধ্যমের প্রতিনিধিরা রাজ্যের দুই মন্ত্রীকে নির্বাচন নিয়ে প্রশ্ন করেন। 

বিরোধীদের প্রচার নিয়ে প্রশ্ন করলে শশী পাঁজা বলেন, তাঁরা বাংলায় শাসক দল হলেও অবাধে প্রচার করার জন্য দিল্লিতে কমিশনের দ্বারস্থ হতে হচ্ছে।  অথচ বিরোধীরা বাধাহীনভাবে রাজ্যে প্রচার করে যাচ্ছে। ভোট প্রচারের ময়দানে তৃণমূল সমানভাবে লড়াই করার সুযোগ পাচ্ছে না।

তাঁর কথায়, "বাংলার বঞ্চনার সময় বিজেপির বিরুদ্ধে সিপিএম ও কংগ্রেস কোনওভাবেই প্রতিবাদ করেনি। শুধুমাত্র বাংলাকে কালিমালিপ্ত এবং তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপিয়ে দায় সেরেছেন তারা।" 

সন্দেশখালির ভাইরাল ভিডিওকে নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্য প্রসঙ্গে শশী পাঁজা বলেন, "শুভেন্দু অধিকারী কূলকিনারা পাচ্ছেন না। তাই এসব কথা বলছেন, বাংলার মা বোনদের অপমান করার জন্য ক্ষমা চাইতে হবে শুভেন্দু অধিকারী ও তাঁর সর্বোচ্চ নেতৃত্বকে।" রাজ্যের নারী কল্যাণ দফতরের মন্ত্রী এও দাবি করেন, যদি বিজেপির এই মণ্ডল সভাপতির ভিডিও ফেক হয়, তবে আসল ভিডিও বিরোধী নেতাকে প্রকাশ্য আনতে হবে।


```