
Sayani Ghosh
শেষ আপডেট: 18 March 2024 14:00
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: গানে গানে ভাঙড়ে প্রচার সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। রবিবার ছুটিরদিনে ভাঙড়ের নারায়ণপুর ও প্রাণগঞ্জ অঞ্চলে সভামঞ্চে রীতিমতো জলসা বসালেন তিনি। গাইলেন একের পর এক লোকগান। বিরোধীদের বিদ্রুপও করলেন গানে গানেই। কখনও কর্মিসভা, কখনও পথসভা, কখনও বা পায়ে হেঁটে পথচলতি মানুষের সঙ্গে সারলেন জনসংযোগ।