Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ধুতি-পাঞ্জাবি পরে হাতে গীতা নিয়ে মনোনয়ন দিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র

"আমি বাঙালি। একসময় ধুতি তো বাঙালির প্রধান পরিচ্ছদ ছিল।"

ধুতি-পাঞ্জাবি পরে হাতে গীতা নিয়ে মনোনয়ন দিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র

ধুতি পাঞ্জাবি পরে নমিনেশন জমা দিতে সৌমিত্র খান

শেষ আপডেট: 29 April 2024 14:40

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: 'গীতাই সত্য', তাই হাতে গীতা। তিনি যে বাঙালি, পরনে তাই ধুতি-পাঞ্জাবি। একেবারে তিথি মেনে মনোনয়ন জমা দিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী।  

মনোনয়ন পর্বের প্রথমদিনই চমক দিলেন সৌমিত্র খাঁ। দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সোমবার সকাল সকাল পৌঁছে গেলেন বাঁকুড়ার এক্তেশ্বর মন্দিরে। সঙ্গে ছিল পরিবারের সদস্যরাও। সেখানে পুজো দিয়ে তারপরেই রওনা হন জেলাশাসকের অফিসের দিকে। পোশাকে ছিল চমক। সাদা ধুতি এবং হলুদ পাঞ্জাবি। গলায় গেরুয়া উত্তরীয়। হাতে গীতা।

সৌমিত্র বলেন, "আমি বাঙালি। একসময় ধুতি তো বাঙালির প্রধান পরিচ্ছদ ছিল। সেই সংস্কৃতিকে ফিরিয়ে আনতেই ধুতি পরে মনোনয়ন দিতে এলাম। আর গীতা তো সত্যের সঙ্গে থাকার পরামর্শ দেয়। ভারতীয় জনতা পার্টিও মনে করে, সত্যের জয় নিশ্চিত। তাই গীতা হাতেই এলাম মনোনয়ন দিতে। আমি জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাসী, তাই তিথি মেনেই মনোনয়ন পেশ করলাম।"

এদিন এক্তেশ্বর মন্দিরে পুজো দিয়ে বাঁকুড়ার তামলিবাঁধ থেকে ঢাক-ঢোল বাজিয়ে দলের নেতাকর্মীদের নিয়ে র‍্যালি করে মাচানতলা আসেন। সেখান থেকে জেলাশাসকের অফিস চত্বরে আসেন মনোনয়ন পেশ করতে। রবিবার সন্ধেতেই সৌমিত্র খাঁর প্রচার মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে। অভিযোগ, সৌমিত্র খাঁর মিছিল গঙ্গাজলঘাটির তৃণমূল কার্যালয়ের সামনাসামনি আসতেই বেশ কিছু তৃণমূল কর্মী সৌমিত্র খাঁকে কালো পতাকা দেখাতে থাকেন। খাঁ গো ব্যাক স্লোগানও দেন তাঁরা। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত বিজেপি কর্মীরা তৃণমূলের কার্যালয়ে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায় বলেও অভিযোগ। পরে গঙ্গাজলঘাটি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


```