Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সিবিআইয়ের হাজিরা এড়ালেন শওকত, মমতা বললেন 'কাজের ছেলে'

শনিবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগর, যাদবপুর, মথুরাপুর এবং ডায়মন্ডহারবার কেন্দ্রে ভোট। তার আগে শওকতকে বুধবারই নিজামে হাজিরা দিতে বলা হয়েছিল।

সিবিআইয়ের হাজিরা এড়ালেন শওকত, মমতা বললেন 'কাজের ছেলে'

শওকত মোল্লা ও মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 29 May 2024 17:02

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: শনিবার ভোট। তার আগে মঙ্গলবার রাতে কয়লা পাচার কাণ্ডে ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লাকে তলব করল সিবিআই। বুধবার সকালেই তাঁকে নিজাম প্য়ালেসে ডাকা হয়। তবে রাজনৈতিক কর্মসূচি রয়েছে বলে জানিয়ে হাজিরা দিলেন না শওকত। চিঠি লিখে তিনি সিবিআইকে জানিয়ে দেন ভোট মিটলে হাজিরা দেবেন। 

শনিবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগর, যাদবপুর, মথুরাপুর এবং ডায়মন্ডহারবার কেন্দ্রে ভোট। তার আগে শওকতকে বুধবারই নিজামে হাজিরা দিতে বলা হয়েছিল। যাদবপুর বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ে ভাঙড়। ভাঙড়ের পর্যবেক্ষক হিসেবে এই মুহূর্তে তাঁর ব্যস্ততা তুঙ্গে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকতের নিজের এলাকা পড়ে জয়নগর লোকসভার মধ্যে।   তাই ১ তারিখ পর্যন্ত তিনি যে ব্যস্ত সিবিআইয়ের এত্তেলা পেয়ে সঙ্গে সঙ্গেই সে কথা জানিয়ে দেন শওকত।

বুধবার বারুইপুর পূর্বে জনসভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঞ্চেই এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী।  কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে আক্রমণ করে তিনি বলেন, ‘‘বেচারা শওকতকে মধ্যরাতে নোটিস পাঠিয়েছে সিবিআই। বলছে ‘কালকে এসে দেখা করো’। জমিদারি নাকি? এখন নির্বাচন করাবে নাকি দেখা করতে যাবে?’’তিনি যে ক্য়ানিং পূর্বের বিধায়কের পাশেই আছেন তাও বোঝা গেছে মুখ্যমন্ত্রীর কথায়। তিনি বলেন, "শওকতকে আমি খুব ভালবাসি। খুব ভাল কাজ করছে ও।"

কয়লাকাণ্ডে শওকতকে এর আগেও তলব করেছিল সিবিআই। ২০২২ সালের মে মাসে প্রথম হাজিরা এড়ালেও জুনে সিবিআই দফতরে জেরার মুখোমুখি হয়েছিলেন তিনি। কয়লাকাণ্ডের তদন্তে নেমে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা জানতে পেরেছিলেন, আসানসোল থেকে অবৈধ কয়লা পৌঁছে যেত দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন ইটভাটায়। এরপরেই এই ঘটনার সঙ্গে শওকতের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখেন তাঁরা। সেই সূত্রেই আবার তলব কি না, তা অবশ্য এখনও স্পষ্ট নয়।


```