Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

শেষ দফার ভোটে তেতে সন্দেশখালি, পুলিশের সঙ্গে বচসা রেখা পাত্রর

সন্দেশখালির একাধিক জায়গা থেকে অশান্তির খবর আসতে থাকে।

শেষ দফার ভোটে তেতে সন্দেশখালি, পুলিশের সঙ্গে বচসা রেখা পাত্রর

রেখার সঙ্গে পুলিশে বচসা

শেষ আপডেট: 1 June 2024 16:52

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালিতে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন রেখা পাত্র। শনিবার সকাল থেকেই তেতে ছিল সন্দেশখালি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সন্দেশখালির একাধিক জায়গা থেকে অশান্তির খবর আসতে থাকে। বিজেপি সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। আগারহাটি ও বেরমজুর এলাকায় বেশ উত্তেজনা ছিল। 

বিজেপির কর্মী-সমর্থকদের অভিযোগ, আগারহাটি এলাকায় ভোট দিতে বাধা দিয়েছে তৃণমূল। সেই সময়ে মহিলাদের উপর হামলা চালিয়েছে পুলিশ। সেখানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন মহিলারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেখা পাত্র। তখন পুলিশের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। তুই তুকারি করে পুলিশের সঙ্গে কথা বলতে দেখা যায় রেখাকে। পুলিশ তাঁকে শান্ত করার চেষ্টা করলেও থামেননি রেখা। তাঁর অভিযোগ তৃণমূলের হয়ে কাজ করছে পুলিশ। 

স্থানীয় মহিলাদের অভিযোগ, ওই এলাকার একটি বুথে বিজেপি কর্মী ভোট দিতে গেলে তাঁকে বাধা দেওয়া হয়েছে। পুলিশ তাঁকে সেখান থেকে তুলে নিয়ে চলে যায়। এরপরে বিজেপি কর্মীরা থানায় গিয়ে ওই কর্মীকে ছাড়াতে গেলে তাদেরও সেখানে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। গোটা ঘটনা নিয়ে উত্তেজনা রয়েছে সন্দেশখালিতে।


```