Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

রেখা পাত্র জীবনে প্রথমবার নিজের ইচ্ছেমতো ভোট দিলেন

"কোনওবার হয়তো ভোট দিতে গিয়েছি, কিন্তু ভোটটা দিয়েছি অন্যের নির্দেশে। সেই অর্থে এবারই প্রথমবার নিজের ইচ্ছেয় ভোট দিচ্ছি।"

রেখা পাত্র জীবনে প্রথমবার নিজের ইচ্ছেমতো ভোট দিলেন

রেখা পাত্র

শেষ আপডেট: 1 June 2024 13:22

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: রেখা পাত্র জানালেন, জীবনে প্রথমবার নিজের ইচ্ছেয় ভোট দিলেন। এতদিন কখনও বুথমুখী হতে পেরেছেন। কখনও আবার বুথ পর্যন্ত যাওয়াও হয়নি। আর গেলেও অন্যের ইচ্ছেয় ভোট দিয়েছেন।  

শনিবার সকালে সন্দেশখালিতে নিজের বুথে ভোট দিতে যাওয়ার আগে সন্দেশখালি অভিযান সংঘের রক্ষা কালী মন্দিরে পুজো দেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেখা বললেন, আমি এতবছর ভোটার হয়েও এই প্রথম নিজের ইচ্ছেয় ভোট দিচ্ছি। আমি একা নয়, এই এলাকার সব মানুষেরই কমবেশি একই অভিজ্ঞতা। অনেকবার এমন হয়েছে ভোটকেন্দ্র পর্যন্ত যেতে হয়নি। হুমকিতে ঘরেই ছিলাম। কোনওবার হয়তো ভোট দিতে গিয়েছি, কিন্তু ভোটটা দিয়েছি অন্যের নির্দেশে। সেই অর্থে এবারই প্রথমবার নিজের ইচ্ছেয় ভোট দিচ্ছি।" 

রেখা জানান, তিনি চান এলাকার সব মানুষই নিজের ইচ্ছেয় ভোট দিক। যার যাকে পছন্দ তাঁকে দিক, কিন্তু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। সেটা মৌলিক অধিকার। সন্দেশখালি আন্দোলনের মুখ রেখা পাত্রকে এবার বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করে বিজেপি। প্রার্থী হওয়ার পর স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেছিলেন রেখাকে। শুভেচ্ছা জানানোর পাশাপাশি আত্মবিশ্বাস জুগিয়েছেন। 

একসময় গ্রামের একেবারে সাদামাটা গৃহবধূ রেখা এখন জনপ্রতিনিধি হওয়ার দৌড়ে। আগে সকাল থেকে রাত ঘর সামলাতেই কেটে যেত। সন্দেশখালির আন্দোলন রাতারাতি পাল্টে দিয়েছে দুনিয়া। এবার বসিরহাট কেন্দ্রের প্রার্থী হিসেবে বুথে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন রেখা পাত্র।


```