Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

মোদীর মনোনয়ন পেশ মঙ্গলবার বারাণসীর ‘মেগা ইভেন্ট’, মুসলিম মহল্লায় ‘সবকা সাথ বার্তা’

সকাল সকাল গঙ্গা স্নান করে কাশী বিশ্বনাথ-সহ বারাণসীর বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার পর মনোনয়ন পেশের জন্য বেরিয়ে পড়েছেন নরেন্দ্র মোদী।

মোদীর মনোনয়ন পেশ মঙ্গলবার বারাণসীর ‘মেগা ইভেন্ট’, মুসলিম মহল্লায় ‘সবকা সাথ বার্তা’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শেষ আপডেট: 14 May 2024 08:51

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বারাণসীতে তৃতীয়বারের জন্য মনোনয়ন পেশ করবেন। সকাল সকাল গঙ্গা স্নান করে কাশী বিশ্বনাথ-সহ বারাণসীর বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার পর মনোনয়ন পেশের জন্য বেরিয়ে পড়েছেন তিনি। কাশী শহরের অভিভাবক বলে পরিচিত কালভৈরভ মন্দিরে মাথা ঠেকিয়ে শুরু করেন মন্দির যাত্রা।

মঙ্গলবার মন্দির পরিক্রমার কারণ মনোনয়ন পেশের আগে ভগবানের আশীর্বাদ নেওয়া। সোমবার সন্ধ্যায় তিনি তাঁর সংসদীয় কেন্দ্রের মানুষদের শুভেচ্ছা, আর্শীর্বাদ গ্রহণ করেছেন ছয় ঘণ্টার রোড-শো’য়ে। ছয় কিলোমিটার দীর্ঘ রোড-শো’য়ে লক্ষণীয় ছিল এই আধ্যাত্মিক শহরটির সংখ্যালঘু সমাজ, বিশেষ করে মুসলিমদের উপস্থিতি। শহরের সবচেয়ে বড় মুসলিম মহল্লায় মোদীর উপর পুষ্পবৃষ্টি বর্ষিত হয়। সেই মতো আগাম ব্যবস্থা রেখেছিল বারাণসী বিজেপি।

ক’দিন ধরেই প্রধানমন্ত্রী ভাষণে মুসলিমদের টার্গেট করেছেন। গত রবিরার বাংলায় প্রচারে এসেও হিন্দু-মুসলিম বিভাজনের তাস খেলেছেন। নিশানা করেছেন মুসলিমদের। কিন্তু নিজের নির্বাচনী কেন্দ্রের রোড-শো’য়ের রুটে ‘সবকা সাথ’ বার্তা দিতে ভোলেননি। মুসলিম মহল্লাতেও শহরের বাকি এলাকার মতো চোখে পড়ার মতো ভিড় লক্ষ্য করা গিয়েছে। শোনা গিয়েছে ‘মোদী’ মোদী স্লোগান। সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত চলে প্রধানমন্ত্রীর রোড শো। সঙ্গে ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 

মঙ্গলবার প্রধানমন্ত্রীর মনোনয়ন পেশকে দিনের সেরা ইভেন্ট করে তুলতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিজেপি। বারাণসীর আকাশে উড়বে হাজারের বেশি ড্রোন। না, এগুলি সব নিরাপত্তা বাহিনীর নয়। হাজার ড্রোন ওড়াবে বিজেপি। প্রধানমন্ত্রীর মনোনয়ন পেশ ঘিরে জনতার ভিড়ের দৃশ্য ধরে রাখবে ড্রোন, যা গোটা গেশে প্রচার করবে দল। এমনীতেই গত দিন সাতেক হল প্রতি সন্ধ্যায় দ্বশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতির পর ড্রোন ওড়ানো হচ্ছে। সেগুলির নিচে লাগানো ছোট পর্দায় ভেসে উঠছে মোদীর হাত ধরে বদলে যাওয়া বারাণসীর ছবি। মঙ্গলবার প্রধানমন্ত্রীর রোড-শো’য়ের ছবি আশপাশের অম্তত গোটা কুড়ি লোকসভা আসনে সরাসরি সম্প্রচার করা হবে বিগ স্ক্রিনে। প্রধানমন্ত্রীর বারাণসীতে প্রার্থী হওয়ার পর থেকে কম করে গোটা কুড়ি আসনে বিজেপি শক্ত অবস্থায় থাকে।


```