Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

জোট হল না লোকসভায়, সিপিএমের উপর দায় চাপালেন নওসাদ সিদ্দিকি

অবসান হল বাম-কংগ্রেসের সঙ্গে আইএসএফের জোট নিয়ে যাবতীয় সম্ভাবনার। বৃহস্পতিবার নওসাদ সিদ্দিকি জানিয়ে দিলেন লোকসভা ভোটে কারও সঙ্গে কোনও আসন রফা নয়। একাই লড়বে আইএসএফ।

জোট হল না লোকসভায়, সিপিএমের উপর দায় চাপালেন নওসাদ সিদ্দিকি

শেষ আপডেট: 4 April 2024 15:56

দ্য ওয়াল ব্যুরো: অবসান হল বাম-কংগ্রেসের সঙ্গে আইএসএফের জোট নিয়ে যাবতীয় সম্ভাবনার। বৃহস্পতিবার নওসাদ সিদ্দিকি জানিয়ে দিলেন লোকসভা ভোটে কারও সঙ্গে কোনও আসন রফা নয়। একাই লড়বে আইএসএফ।

বৃহস্পতিবার সকালে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি জানিয়েছিলেন, সিপিএম শ্রীরামপুর থেকে প্রার্থী প্রত্যাহার করলে তবেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মহম্মদ সেলিমের বিরুদ্ধে প্রার্থী প্রত্যাহার করার বিষয়টি বিবেচনা করবে দল। কয়েক ঘণ্টার মধ্যেই নওসাদ জানিয়ে দিলেন, কোনও জোট নয়, লোকসভা ভোটে একাই লড়বে আইএসএফ।

জোট না হওয়ার জন্য এদিন সিপিএমকেই দুষলেন নওসাদ। জানালেন, তাঁরা প্রথমে প্রার্থী ঘোষণা করার পরে সিপিএম সাংবাদিক বৈঠক করে মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থীর নাম জানিয়েছে। বললেন, "ওখানে সিপিএম আমাদের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। কারণ মুর্শিদাবাদে আমরা প্রথমে প্রার্থী ঘোষণা করেছিলাম। তারপরে সিপিএম সাংবাদিক সম্মেলন করে সেলিম সাহেবকে ওখানে দাঁড় করিয়েছে। বাম-কংগ্রেসের সঙ্গে আমরা জোট চেয়েছিলাম। কিন্তু বামেদের জন্য সেই জোট হল না।"

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম অবশ্য নওসাদের আনা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, "কিছু আসনে কংগ্রেস এবং আইএসএফের সঙ্গে আলোচনা করেই আমরা প্রার্থী দিতে চেয়েছিলাম। তাই সব আসনে এখনও প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি। তবে নওসাদ যে দাবি করছেন, এই ধরনের বার্গেনিং পলিটিক্স ঠিক নয়। আইএসএফ অন্যের হাতে সাজানো তামাক খাচ্ছে।"

জোটের প্রসঙ্গে এদিন কংগ্রেসকেও এক হাত নিলেন নওসাদ। তাঁর দাবি, "জোটের প্রশ্নে কংগ্রেস প্রথম থেকেই ভিলেনের মতো আচরণ করে আসছে।" জোট না হওয়ার দায় পুরোটাই সিপিএম-কংগ্রেসের উপর চাপালেও ডায়মন্ডহারবারে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামবেন কিনা তা সেই প্রশ্নের উত্তর অবশ্য ঝুলিয়েই রাখলেন।


```