Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

তোমায় যদি গ্রেফতার করে... মেয়েকে অভয়-বার্তা মায়ের

কৃষ্ণনগরের প্রার্থীর পাশে দাঁড়িয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মহুয়াকে অভয়-বার্তা দিলেন তাঁর মা।

তোমায় যদি গ্রেফতার করে... মেয়েকে অভয়-বার্তা মায়ের

মহুয়া মৈত্র

শেষ আপডেট: 3 April 2024 20:02

দ্য ওয়াল ব্যুরো: বারবার কেন্দ্রীয় এজেন্সির তলব। ভোটের মুখে দায়ের হয়েছে নতুন মামলা। কিন্তু মোটেই দমে যাচ্ছেন না মহুয়া মৈত্র। বরং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিহিংসামূলক রাজনীতি করার অভিযোগ তুলে সরব হচ্ছেন প্রতিবার। এই বিষয় নিয়ে কৃষ্ণনগরের প্রার্থীর পাশে দাঁড়িয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মহুয়াকে অভয়-বার্তা দিলেন তাঁর মা। মেয়ের পাশে দাঁড়িয়ে তাঁকে লড়াই চালিয়ে যাওয়ার সাহস জোগালেন। 

লোকসভা ভোটের আর বেশিদিন বাকি নেই। গত সপ্তাহে মহুয়াকে তলব করেছিল ইডি। কিন্তু সেই তলবে তিনি সাড়া দেননি। আর্জি জানিয়েছিলেন, ভোটের আগে তাঁকে যাতে না ডাকা হয়। সেই আবেদনে তো লাভ হয়নি, উল্টে মঙ্গলবার মহুয়ার বিরুদ্ধে ইডি নতুন করে আর্থিক তছরুপের মামলা করেছে। এই পরিস্থিতিতে মেয়ের হয়ে আসরে নামলেন তাঁর মা। 

সোশ্যাল মিডিয়ায় মহুয়া মায়ের পাঠানো মেসেজ শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ''বিজেপির রোজের ইডি/সিবিআই লাভফেস্টে আমার মায়ের উত্তর। রক ইউ মামি-আসল শেরনি (বাঘিনী)।'' আসলে ইডির মামলা ছাড়াও গত সপ্তাহেই লোকপালের নির্দেশে সিবিআই মহুয়া মৈত্রর কলকাতার বাড়িতে তল্লাশি চালিয়েছিল। ওই ঘটনার পর মহুয়া নির্বাচন কমিশনের কাছে সিবিআইয়ের বিরুদ্ধে তাঁকে হেনস্তার অভিযোগ আনেন। 

প্রথম দফার ভোটের আগে আবার যে মহুয়াকে তলব করা হবে না, এমনটা বলা যাচ্ছে না। আবার তাঁর গ্রেফতারির আশঙ্কাও থেকে যাচ্ছে। কারণ বুধবারই নতুন মামলার প্রেক্ষিতে মহুয়া এক্স হ্যান্ডেলে লিখেছেন, ''বিজেপির দরজা খোলা, চলে এসো না হলে এবার, তিহার!'' এই পোস্টের সঙ্গে মহুয়া একটি সংবাদের শিরোনামের ছবি দেন বিভিন্ন দুর্নীতি মামলায় বিরোধী নেতাদের বিরুদ্ধে অভিযোগ এবং তারপর তাঁদের দলবদলের বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। তাই এই সময়ে মহুয়া যাতে কোনও ভাবে ভয় না পান সেই কারণেই মানসিক জোর বাড়ানোর চেষ্টা করেছেন তাঁর মা। মেয়েকে বলেছেন, ''আমার নামে পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি রাখো। ওরা তোমায় গ্রেফতার করলে আমি ভোটে মনোনয়ন জমা দেব।''


```