Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ভোটের পরেরদিনই আলিপুরদুয়ারের ফলাফলের ভবিষ্যদ্বাণী মমতার

মালদা উত্তরের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে মমতা বললেন, “প্রকাশ চিক বরাইক সম্ভবত জিতে যাবেন”।

ভোটের পরেরদিনই আলিপুরদুয়ারের ফলাফলের ভবিষ্যদ্বাণী মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় - ফাইল চিত্র

শেষ আপডেট: 20 April 2024 16:19

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহণ হয়েছে শুক্রবার। প্রথম দফায় ভোট নেওয়া হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি আসনে। শনিবারই মালদার গাজোলের সভা থেকে আলিপুরদুয়ারের ভোট ফলাফলের ভবিষ্যদ্বাণী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা উত্তরের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে মমতা বললেন, “প্রকাশ চিক বরাইক সম্ভবত জিতে যাবেন”।

লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে চেনা মেজাজে। কেন্দ্র ধরে ধরে প্রচারে ব্যস্ত তৃণমূল নেত্রী। প্রথম দফা নির্বাচনের আগে উত্তরবঙ্গে মাটি কামড়ে পড়েছিলেন তিনি। এখনও উত্তরবঙ্গেই রয়েছেন মমতা। উনিশের লোকসভা ভোটে উত্তরবঙ্গে উল্লেখযোগ্য ভাবে জমি হারিয়েছিল তৃণমূল। মালদহ দক্ষিণ পর্যন্ত উত্তরবঙ্গের আটটি আসনের মধ্যে সাতটিতেই জিতে যায় বিজেপি। এবার জমি পুনরুদ্ধারে বদ্ধপরিকর বাংলার শাসক দল। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যখন মালদহ উত্তরে প্রচার করেছেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন রায়গঞ্জে।

শনিবার মালদা উত্তরের প্রার্থী প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে গাজোলে সভা করছিলেন মমতা। মঞ্চ থেকেই বললেন,  "প্রকাশ চিক বরাইককে আমি রাজ্যসভায় পাঠিয়েছিলাম। এবার লোকসভায় লড়াই করেছেন। সম্ভবত জিতে যাবেন।"

প্রসঙ্গত, আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র ১৯৭৭ সাল থেকে ২০০৯ পর্যন্ত একটানা আরএসপি-র দখলে ছিল। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সেখানে জয়লাভ করেন। কিন্তু ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী জন বার্লা প্রায় আড়াই লক্ষ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। 

বিজেপি এবার জন বার্লাকে টিকিট দেয়নি। চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির বিধায়ক মনোজ টিগ্গা পদ্মফুল প্রতীকে লড়াই করছেন। অন্যদিকে তৃণমূলের প্রার্থী প্রকাশ চিক বরাইক। প্রকাশ চিক বরাইক আলিপুরদুয়ারে শাসক দলের জেলা সভাপতি। সেই সঙ্গে রাজ্যসভার সাংসদ। সংগঠনের মধ্যে জনপ্রিয়ও বটে। প্রকাশ যদি সত্যিই এবার জিতে যান, তা হলে উত্তরবঙ্গে তা তৃণমূলের বড় জয় বলেই বিবেচিত হবে। এখান দেখার ৪ জুন ভোট গণনায় কী ফলাফল উঠে আসে।


```