Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

বিজেপির ঘরে তৃণমূলের থাবা ! কোন কোন আসন খোয়াতে হল গেরুয়া শিবিরকে

নজিরবিহীন নিরাপত্তার ঘেরাটোপে এবারে সাত দফায় লোকসভা ভোটের সাক্ষী থেকেছে বাংলা।

বিজেপির ঘরে তৃণমূলের থাবা ! কোন কোন আসন খোয়াতে হল গেরুয়া শিবিরকে

বিজেপির ঘরে তৃণমূলের থাবা !

শেষ আপডেট: 5 June 2024 01:15

দ্য ওয়াল ব্যুরো: নজিরবিহীন নিরাপত্তার ঘেরাটোপে এবারে সাত দফায় লোকসভা ভোটের সাক্ষী থেকেছে বাংলা। ভোটের পর বিপুল আসনে জয়ের কথা শুনিয়েছিলেন বঙ্গ বিজেপির নেতারা৷ শেষ দফা ভোটের নির্বাচনী প্রচারে এসে মোদী-শাহও দাবি করেছিলেন, এবারে বাংলায় অন্তত ৩০টি আসনে জয়ী হবে বিজেপি৷ 

কমিশনের সর্বশেষ খবর অনুযায়ী, ৪২টি আসনের মধ্যে সাকুল্যে বিজেপির ঝুলিতে ১২টি, তৃণমূলের ঝুলিতে ২৯টি, কংগ্রেসের দখলে ১টি আসন। তাৎপর্যপূর্ণভাবে, গতবারে বিজেপি জয়ী হয়েছিল ১৮ টি আসনে। সেদিক থেকে এখনও পর্যন্ত একাধিক আসন খোয়াতে হয়েছে গেরুয়া শিবিরকে।

সেই তালিকায় রয়েছে বিজেপির একাধিক জেতা সাংসদ-মন্ত্রী। যেমন, উত্তরবঙ্গের কোচবিহার লোকসভা। এখানকার বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, তৃণমূলের জগদীশ চন্দ্র বর্ম বসুনিয়ার কাছে ৩৯ হাজার ২৫০ ভোটে পরাজিত হয়েছেন। তৃণমূল নেত্রীর কথায়,  "উত্তরবঙ্গে ছোট স্বরাষ্ট্রমন্ত্রীকে হারিয়ে বিজেপির কোমর ভেঙে দিয়েছে মানুষ।"

একইভাবে বাঁকুড়া, হুগলি, ঝাড়গ্রাম, মেদিনীপুর, ব্যারাকপুর, বর্ধমান-দুর্গাপুরের মতো নিজেদের পকেটের আসন খোয়াতে হয়েছে গেরুয়া শিবিরকে। বাঁকুড়া থেকে জয়ী হয়ে কেন্দ্রীয় প্রতি মন্ত্রী হয়েছিলেন ডা: সুভাষ সরকার। এবারে হাড্ডাহাড্ডি লড়াই শেষে এখানে তৃণমূলের অরূপ চক্রবর্তীর কাছে ৩২ হাজার ৭৭৮ ভোটে পরাজিত হয়েছেন সুভাষ।

একইভাবে হুগলিতে জয়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায় পরাজিত হয়েছেন 'দিদি নম্বর ওয়ান' খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে। ঝাড়গ্রামে গতবার জিতেছিলেন বিজেপির কুনার হেমব্রম। এবার প্রার্থীপদ না পেয়ে ভোটের মুখে বিজেপি ছেড়়ে তৃণমূলে যোগ দেন কুনার। এখানে বিজেপির চিকিৎসক প্রার্থী প্রনত টুডু পরাজিত হয়েছেন তৃণমূলের কালীপদ সোরেনের কাছে।

মেদিনীপুরে গতবারে জিতেছিলেন দিলীপ ঘোষ। এবারে সেখানে তৃণমূলের বিধায়ক প্রার্থী জুন মালিয়ার কাছে পরাজিত হয়েছেন অগ্নিমিত্রা পল। একইভাবে বর্ধমান-দুর্গাপুর আসনে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে পরাজিত হয়েছেন দিলীপ ঘোষ। পরাজিতদের তালিকায় রয়েছেন ব্যারাকপুরে বিদায় সংসদ অর্জুন সিংও। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বালুরঘাট থেকে জিতেছেন বটে তবে দিনভর হাড্ডাহাড্ডি লড়াইযের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। জয়ের ব্যবধানও অতি সামান্য।


```