Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সকাল ৯ টা পর্যন্ত গড়ে ভোট পড়েছে ১১ শতাংশ, বাংলায় ৪ শতাংশ বেশি

বাংলায় মালদহ এবং মুর্শিদাবাদ জেলার দুটি করে মোট চার আসনে ভোট হচ্ছে মঙ্গলবার।

সকাল ৯ টা পর্যন্ত গড়ে ভোট পড়েছে ১১ শতাংশ, বাংলায় ৪ শতাংশ বেশি

তৃতীয় দফার ভোট চলছে।

শেষ আপডেট: 7 May 2024 10:34

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার তৃতীয় দফায় দেশের ১০টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের ৯৪টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটদানের গড় হার ১১ শতাংশ। বাংলায় মালদহ এবং মুর্শিদাবাদ জেলার দুটি করে মোট চার আসনে ভোট হচ্ছে মঙ্গলবার। এই চার আসনে গড়ে ভোট পড়েছে ১৫ শতাংশ।

এই দফায় জাতীয় ও আঞ্চলিক নেতৃত্ব মিলিয়ে একাধিক তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারিত হচ্ছে। তাদের মধ্যে অন্যতম কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাতের ২৬টি আসনের মধ্যে ২৫টিতো ভোট গ্রহণ করা হচ্ছে। সুরাতের আসনে বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছেন। বাকি ২৫টিতে গড়ে ভোট পড়েছে ৯.৮ শতাংশ।

ভোট আপডেট

বেলা ন'টা পর্যন্ত ভোটের হার ১৪.৬০ শতাংশ 


৭) মালদহ উত্তর - ১৫.৩৩ শতাংশ 
৮) মালদহ দক্ষিণ - ১১.১৭ শতাংশ 
৯) জঙ্গিপুর - ১৬.৯৫ শতাংশ 
১০) মুর্শিদাবাদ - ১৪.৮৭ শতাংশ

সবেচেয়ে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে। সেখানে প্রদত্ত ভোটের হার ৬.৬৪ শতাংশ। মহারাষ্ট্রের বারামতী আসনে মঙ্গলবার ভাগ্য পরীক্ষা হচ্ছে এনসিপি নেতা সুপ্রিয়া সুলহের। তাঁর বাবা শরদ পাওয়ার এবং দাদা তথা রাজ্যের মন্ত্রী অজিত পাওয়ার বারামতীতে ভোট দিয়েছেন। 

অসমে ভোট পড়েছে ১০.১২ শতাংশ, ছত্তীসগড়ে ১৩.১২ শতাংশ, দাদরা ও নগর হাভেলি ও ডিউতে ১০.১৩ শতাংশ, গোয়ায় ১২.৩৫ শতাংশ, কর্নাটকে ৯.৪৫ শতাংশ, মধ্যপ্রদেশে ১৪.২২ শতাংশ এবং উত্তর প্রদেশে ভোটের হার ১১.৬৩ শতাংশ। কমিশনের একটি সূত্র বলছে, কয়েকটি রাজ্যে ভোটের হার অস্বাভাবিক কম হওয়ার কারণ, তীব্র তাপপ্রবাহ। অনেকেই বেলা ৩’টের পর বুথে যাবেন।


```