Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

নওসাদরা আরও ৮ আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেন, ডায়মন্ডহারবার নিয়ে লুকোচুরি চলছেই

৮ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল আইএসএফ। তবে ডায়মন্ডহারবার নিয়ে উচ্চবাচ্য হল না এখনও।

নওসাদরা আরও ৮ আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেন, ডায়মন্ডহারবার নিয়ে লুকোচুরি চলছেই

শেষ আপডেট: 21 March 2024 18:46

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ৮ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল আইএসএফ। তবে ডায়মন্ডহারবার নিয়ে উচ্চবাচ্য হল না এখনও।

মালদহ উত্তর কেন্দ্রে আইএসএফের প্রার্থী মহম্মদ সোহেল। জয়নগরে প্রার্থী করা হয়েছে মেঘনাথ হালদারকে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রার্থী হাবিব শেখ। বারাসতে প্রার্থী করা হল তাপস বন্দ্যোপাধ্যায়কে। বসিরহাটে প্রার্থী হচ্ছেন মহম্মদ শহিদুল ইসলাম মোল্লা। মথুরাপুর আসনে দাঁড় করানো হয়েছে অধ্যাপক অজয়কুমার দাসকে। শ্রীরামপুর লোকসভা আসনে আইএসএফের প্রার্থী শাহরিয়ার মল্লিক। ঝাড়গ্রামেও তাঁরা প্রার্থী দেবেন বলে জানিয়েছিল আইএসএফ। এই কেন্দ্রে আইএসএফের টিকিট দেওয়া হয়েছে অধ্যাপক বাপি সোরেনকে।

বৃহস্পতিবার ফুরফুরা শরিফে আইএসএফের রাজ্য কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন আইএসএফ কার্যকরী সভাপতি সামসুর আলি মল্লিক। প্রথম দফার ষোলো জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল বামফ্রন্ট। আইএসএফ এর সঙ্গে জোট সম্পর্কের কী হবে সে বিষয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছিলেন, জোট নয়, আসন সমঝোতা নিয়ে আলোচনা হতে পারে। আইএসএফ দাবি করেছিল, তিনবার বামেদের সঙ্গে আসন রফা নিয়ে আলোচনা হয়েছে। তাতে কোনও সমাধান সূত্র মেলেনি। আটটি আসনে তারা প্রার্থী দিতে পারেন বলে জানিয়েছিলেন আইএসএফ নেতৃত্ব। এদিন ফুরফুরায় সাংবাদিক বৈঠক করে আট আসনের প্রার্থীদের নাম ঘোষণা করল আইএসএফ।

ডায়মন্ডহারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকি। যদিও আজকের প্রথম পর্বের প্রার্থী তালিকায় তাঁর নাম ঘোষণা হয়নি। নওশাদ বলেন, "রাজ্য কমিটিতে আলোচনা হয়েছে। এখনও আলোচনার পথ খোলা আছে।"

অন্যদিকে শ্রীরামপুরে সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধর প্রচার শুরু করে দিয়েছেন। সেই শ্রীরামপুর কেন্দ্রে আইএসএফ প্রার্থী দেওয়ায় আসন সমঝোতা ধাক্কা খেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। নওসাদের যুক্তি, "আইএসএফের জন্ম হয়েছে ফুরফুরা থেকে। সেই ফুরফুরা শ্রীরামপুর কেন্দ্রের মধ্যে পড়ে। এছাড়াও শ্রীরামপুর লোকসভার চণ্ডীতলা- জাঙ্গিপাড়া- ডোমজুড়- জগৎবল্লভপুর এর মতো অনেক জায়গায় আইএসএফের শক্তি রয়েছে।"

ফুরফুরা শরিফ-সহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বাম-আইএসএফকে জোট করে লড়াই করতে দেখা গেছে। লোকসভা ভোটে সেই বোঝাপড়া কি ধাক্কা খেল? তবে আইএসএফ নেতৃত্ব জানিয়েছে, এখনও আলোচনার রাস্তা খোলা আছে।

নওশাদ বলেন, "আমরা একটু এগিয়ে যাচ্ছি। বাম বা কংগ্রেস এগিয়ে আসবে, এটা আমরা আশা করছি। আমরা প্রথম পর্বের তালিকা প্রকাশ করেছি। এরপর প্রয়োজন হলে দ্বিতীয়,তৃতীয় হতে পারে। এরমধ্যে তারা যদি জোটের বার্তা নিয়ে হাত বাড়িয়ে দেয় তাহলে আশা করছি সব ঠিক হয়ে যাবে। জোটের ব্যাপারে আমরা ১০০ শতাংশ পজেটিভ আছি। বামেরা যাদবপুর নিয়ে সেন্টিমেন্টের কথা বলে। আমাদেরও সেন্টিমেন্ট আছে। কারণ ওখানে একটা বিধানসভা শুধু জিতে আছি তা নয় অন্য কয়েকটি বিধানসভাতেও আইএসএফের ভালো শক্তি আছে।"


```