Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

রাজীবের পর চার জেলাশাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন

ভোটের মুখে চার জেলায় জেলাশাসককে বদলি করল নির্বাচন কমিশন। বদলি করা হল বীরভূম, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামের ডিএমকে।

রাজীবের পর চার জেলাশাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন

শেষ আপডেট: 21 March 2024 12:06

দ্য ওয়াল ব্যুরো: ভোটের মুখে চার জেলায় জেলাশাসককে বদলি করল নির্বাচন কমিশন। বদলি করা হল বীরভূম, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামের ডিএমকে। 

সোমবারই বদলি করা হয় রাজ্য পুলিশের ডিজি রাজীবকুমারকে। স্থলাভিষিক্ত করা হয় বিবেক সহায়কে। ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে বদলি করে সঞ্জয় মুখোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের নতুন ডিজি করা হয়। এই বদলি নিয়ে রাজ্যজুড়ে আলোড়ন পড়ে যায়। সেই রেশ কাটার আগেই বৃহস্পতিবার সকালে বদলি করা হল রাজ্যের চার জেলা বীরভূম, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামের ডিএমদের। 

বীরভূমের জেলাশাসক ছিলেন পূর্ণেন্দু মাজি। পূর্ব বর্ধমানের জেলাশাসক পদে ছিলেন বিধান রায়। ঝাড়গ্রামের ডিএম ছিলেন সুনীল আগরওয়াল এবং পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পদে ছিলেন তনভির আফজল। নির্বাচন কমিশন এই চারজনকে বদলির বিজ্ঞপ্তি জারি করেছে।

শুধু পশ্চিমবঙ্গ নয় গুজরাট, পঞ্জাব ও ওড়িশার বিভিন্ন জেলার একাধিক জেলাশাসক ও পুলিশ সুপারদেরও বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই আদর্শ আচরণবিধি লাগু হয়েছে। সেই আবহেই রাজ্য পুলিশের ডিজি ও বিভিন্ন জেলার জেলাশাসকদের বদলির সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এদিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ও দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধুর বৈঠকের পরেই এই বদলির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।


```