Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

কে বলবে প্রচারে একে অপরকে ছুড়েছেন শানিত তির! ভোটের দিন গভীর আলিঙ্গন কীর্তি-দিলীপের

টানা প্রচারপর্বের শেষে সোমবার এই কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। ইভিএমে জমা হচ্ছে জনতার রায়। এবার সেই রায় ঘোষণার অপেক্ষা।  

কে বলবে প্রচারে একে অপরকে ছুড়েছেন শানিত তির! ভোটের দিন গভীর আলিঙ্গন কীর্তি-দিলীপের

কীর্তি-দিলীপের সৌজন্য সাক্ষাৎ-নিজস্ব চিত্র

শেষ আপডেট: 13 May 2024 13:22

দ্য ওয়াল ব্যুরো: একেই তবে বলে মধুরেণ সমাপয়েৎ! প্রার্থী তালিকা ঘোষণার পরে প্রচার পর্ব শুরু হওয়া ইস্তক কেউ কাউকে ছেড়ে কথা বলেননি। বরং সময়-সুযোগ পেলেই একে অন্যের দিকে ছুড়েছেন নানাবিধ তির। সেই সমস্ত শানানো বাক্যবাণে গা গরম করে নিয়েছেন দু-দলের কর্মী সমর্থকরাও। তাই ভোটের লড়াই আগাগোড়াই জমজমাট ছিল বর্ধমান-দুর্গাপুরে।    

ভোটের দিন বর্ধমান-দুর্গাপুরের সেই দুই প্রার্থী দিলীপ ঘোষ ও কীর্তি আজাদ মুখোমুখি হলেন মন্তেশ্বর বিধানসভার কুসুমগ্রাম বাজারে। অন্তিম দিনে অনেকটাই যেন 'রিল্যাক্সড' দুই প্রার্থীই। দেখা হতেই দুজনেই হাত জোড় করে এগিয়ে গেলেন। হাসিমুখে বাক্য বিনিময়ও হল। আলিঙ্গনও করলেন দুজন দুজনকে। তারপর দুজনে চলে গেলেন নিজের নিজের পথে। টানা প্রচারপর্বের শেষে সোমবার এই কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। ইভিএমে জমা হচ্ছে জনতার রায়। এবার সেই রায় ঘোষণার অপেক্ষা।  

প্রচারপর্বের আগাগোড়াই বর্ধমান দুর্গাপুর লোকসভার দুই প্রতিপক্ষ দিলীপ ঘোষ আর কীর্তি আজাদ একে অপরকে বাক্যবাণে বিদ্ধ করেছেন। কখনও প্রচারে গিয়ে দিলীপ ঘোষকে নিশানা করে কীর্তি আজাদ বলেছেন, "গরম কড়াইয়ে ভুট্টার দানার মতো ফটফট করছেন দিলীপ।" কখনও আবার আক্রমণ জোরালো করে বলেছেন, "টিম শুভেন্দু দিলীপকে হারিয়ে দেবে।" এও বলেন, "দুর্গাপুরের মানুষ প্যাকিং না খুলে দিলীপ ঘোষকে মেদিনীপুরে ফেরত পাঠাবেন।"

কম যাননি দিলীপও। শক্তিগড়ে প্রচারে গিয়ে কীর্তি আজাদ দোকানে ঢুকে ল্যাংচা ভেজেছিলেন। তারপরেই দিলীপ ঘোষ বলেন, "এবার ভ্যারেন্ডা ভাজবেন উনি।" কীর্তি আজাদকে ধাক্কা দিয়ে সরানোর কথাও বলেছিলেন তিনি। এছাড়াও প্রচারে গিয়ে বারবার বলেছেন, "তৃণমূল কংগ্রেসের বহিরাগত প্রার্থী। বাংলা জানেন না। তাই দলের কর্মী সমর্থকরা তাঁর সঙ্গে নেই। ৪ জুন যেতে হবে না। ভোটের আগেই তৃণমূল প্রার্থী পালিয়ে যাবেন।" 

গত দেড় মাস ধরে দিলীপ বনাম কীর্তি বাকযুদ্ধে আলাদা মাত্রা পেয়েছে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের ভোটের লড়াই। ভোটের দিন অবশ্য তাঁদের আলিঙ্গনে পুরনো সব যেন অলীক মনে হল।


```