Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

টাকা নেওয়ার জন্য পুলিশের নাকা চেকিং! ‘ব্যারাকপুরে ক্রিমিনাল-রাজ’, দাবি অর্জুনের

মঙ্গলবার হোলি উৎসবে রং খেলাকে কেন্দ্র করে গোলমালের জেরে ভাটপাড়ার রামনগর কলোনী এলাকায় গুলি চলেছিল।

টাকা নেওয়ার জন্য পুলিশের নাকা চেকিং! ‘ব্যারাকপুরে ক্রিমিনাল-রাজ’, দাবি অর্জুনের

Arjun Singh

শেষ আপডেট: 27 March 2024 14:43

 দ্য ওয়াল ব্যুরো: পুলিশের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে ঘুষ নেওয়ার গুরুতর অভিযোগ আনলেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং।

মঙ্গলবার হোলি উৎসবে রং খেলাকে কেন্দ্র করে গোলমালের জেরে ভাটপাড়ার রামনগর কলোনী এলাকায় গুলি চলেছিল। গুলি লক্ষ্য ভ্রষ্ট হওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভোটের মুখে এভাবে জনবহুল এলাকায় দুষ্কৃতীদের গুলি ছোড়াকে কেন্দ্র করে এলাকার জনমানসে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

আর এই গুলি কাণ্ডকে হাতিয়ার করেই এদিন শাসকদল এবং পুলিশের বিরুদ্ধে আক্রমণের সুর চড়িয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। অর্জুনের অভিযোগ, ‘ব্যারাকপুরে ক্রিমিনাল-রাজ চলছে’। নিজের অভিযোগের সপক্ষে বিজেপি প্রার্থীর দাবি, “ব্যারাকপুরের পুলিশ নাকা চেকিং কীসের জন্য করছে জানেন? হেলমেট পরে আছে কি না দেখার জন্য! তাদের থেকে ২০০, ৫০০ টাকা নেওয়ার জন্য! আসলে এখানে সাধারণ মানুষের কোনও নিরাপত্তা নেই, নিরাপত্তা রয়েছে ক্রিমিনালদের!”

ব্যারাকপুরে এবারে অর্জুনের বিরুদ্ধে শাসকদলের প্রার্থী রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। এদিন পার্থকে নিশানা করে অর্জুন বলেন, ““ব্যারাকপুরে পুলিশ বলে কিছু নেই। ক্রিমিনালরা পিস্তল নিয়ে গুলি চালাচ্ছে, আর ওখান থেকে পার্থ ভৌমিক পুলিশ কমিশনারকে ফোন করবে, দেখবেন ছেড়ে দেবে। পুলিশ তো ক্রিমিনালদের প্রোটেকশন দিচ্ছে।“”

হোলির দিন রঙ দেওয়াকে কেন্দ্র করে ভাটপাড়ার রামনগর কলোনী এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষ বাঁধে। চলে গুলিও। অভিযোগ, পরপর ৩ রাউন্ড গুলি চালিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। যদিও পালানোর সময় একটি বাইক এলাকাতেই ফেলে যায় তারা। পরে ঘটনাস্থলে এসে ভাটপাড়া থানার পুলিশ বাইকটিকে বাজেয়াপ্ত করে নিয়ে যায়। গুলি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে বুধবার সকালে রোহিত সাউ ও সানি বর্মা নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে। যদিও অর্জুনের দাবি, ‘সবটাই আইওয়াশ করার চেষ্টা!’


```