Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

গণনা কেন্দ্রে যেন পর্যাপ্ত লোক থাকে, আসন ধরে ধরে অবজার্ভার পাঠাচ্ছেন অভিষেক

কী নির্দেশ দেওয়া হতে পারে তার ইঙ্গিতও দেওয়া ছিল সেই প্রতিবেদনে। শেষমেশ হলও তাই।

গণনা কেন্দ্রে যেন পর্যাপ্ত লোক থাকে, আসন ধরে ধরে অবজার্ভার পাঠাচ্ছেন অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 2 June 2024 18:50

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকালে দ্য ওয়ালেই সবার প্রথমে লেখা হয়েছিল যে এক্সিট পোলের ফল প্রকাশের পর জরুরি বৈঠক ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে কী নির্দেশ দেওয়া হতে পারে তার ইঙ্গিতও দেওয়া ছিল সেই প্রতিবেদনে। শেষমেশ হলও তাই। রবিবাসরীয় বিকেলে দলের জেলা সভাপতি, ব্লক সভাপতি, লোকসভা ভোটের প্রার্থী এবং অবজার্ভারদের ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে ডেকে অভিষেক জানিয়ে দিলেন, বুথ ফেরত সমীক্ষাকে কোনও গুরুত্ব দেওয়ার দরকার নেই। তাই গণনার আগের কোনও ভাবেই হতোদ্যম হলে চলবে না। বরং গণনার জন্য যেন পুরোদস্তুর প্রস্তুতি থাকে।

তৃণমূল সূত্রের মতে, তাদের অভ্যন্তরীণ সমীক্ষার মতে বেশ কিছু আসনে টানটান লড়াই হয়েছে। খুব কম ব্যবধানে হার জিত চূড়ান্ত হবে। সেখানে গণনায় কড়া নজর রাখতে হবে। এবং এই নজর রাখার জন্যই বেশ কিছু অবজার্ভারকে জেলায় পাঠাচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যেমন, ঘাটাল লোকসভা আসনে গণনার জন্য অবজার্ভার থাকবেন মানস ভুইঞাঁ ও অজিত মাইতি, মেদিনীপুরে জয়প্রকাশ মজুমদার, আরামবাগে শান্তনু সেন, হুগলিতে ইন্দ্রনীল সেন, তমলুকে রাজীব বন্দ্যোপাধ্যায়, কাঁথিতে খোদ প্রার্থী উত্তম বারিক, বিষ্ণুপুরে সমীর চক্রবর্তী প্রমুখ।

জানা গিয়েছে, বৈঠকে অভিষেক বলেছেন, ২০২১ সালেও পশ্চিমবঙ্গের জন্য বহু সংস্থার এক্সিট পোল মেলেনি। এবারও মিলবে না। এই সব হিসাবে গোজামিল রয়েছে। গণনার আগে তৃণমূলের মনোবল ভেঙে দেওয়ার জন্যই এই সব এক্সিট পোল বের করা হয়েছে। তাই গণনার ব্যাপারে মনোযোগ দেওয়া হোক। গণনা শেষ না হওয়া অবধি কাউন্টিং সেন্টার ছেড়ে বেরোনো যাবে না। গণনা কেন্দ্রে পর্যাপ্ত লোক রাখতে হবে। বিরোধী প্রার্থী হয়তো প্রথমে এগিয়ে গেলেন, তার মানে কাউন্টিং সেন্টার ছেড়ে বেরিয়ে আসব এটা হবে না। শেষ পর্যন্ত দেখতে হবে। সেরা কাউন্টিং এজেন্টদের দল পুরস্কৃতও করবে। সমস্ত গণনা কেন্দ্রে প্রার্থীরা যেন কর্মীদের সঙ্গে জুড়ে থাকেন৷ যাতে কর্মীদের মনোবল অটুট থাকে।

এর আগে রবিবার দুপুরে বুথ ফেরত সমীক্ষার পূর্বানুমান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, “এই এক্সিট পোল বিজেপির তৈরি করা। বিজেপি এটা তৈরি করে মিডিয়াকে খাইয়াছে। আমি এই মিডিয়া ক্যালকুলেশন মানি না”। মমতার কথায়, “দু’মাস আগে এই এক্সিট পোল তৈরি হয়েছে। একজন বিজেপি সাংসদের কোম্পানি তৈরি করেছে। তার পর মিডিয়াকে দেওয়া হয়েছে”। মমতা বলেন, এরা নির্লজ্জ মিডিয়া। 
  
এদিন একটি বেসরকারি টিভি চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রতিক্রিয়া জানিয়েছেন। একমাত্র সেই চ্যানেলে বুথ ফেরত সমীক্ষায় দেখানো হয়েছিল বাংলায় বিজেপি ১৭টি আসনে জিততে পারে। তৃণমূল জিততে পারে ২৪টি আসনে। 

মুখ্যমন্ত্রী এদিন বলেন, “এই মিডিয়া হল মোদীয়া”। তিনি বলেন, আমরা ফিল্ডে কাজ করেছি। লোকের চোখ দেখেছি। তাতে আমার মনে হয়নি লোকে আমাদের ভোট দেবে না। আমি দলের কর্মীদের বলেছি স্ট্রং থাকতে”।


```