Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ভাইরাল ভিডিওয় মৃত বিজেপির বুথ সভাপতির বাবার দাবি, খুন নয়, আত্মঘাতী হয়েছেন ছেলে

বৃহস্পতিবার সকালে বাড়ি সংলগ্ন গোয়ালঘর থেকে বিজেপির বুথ সভাপতি অভিজিতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ভোট মিটতেই বিজেপি নেতার রহস্য মৃত্যু ঘিরে শোরগোল পড়ে যায়।

ভাইরাল ভিডিওয় মৃত বিজেপির বুথ সভাপতির বাবার দাবি, খুন নয়, আত্মঘাতী হয়েছেন ছেলে

বিজেপির বুথ সভাপতির পাশে তাঁর বাবা- নিজস্ব চিত্র

শেষ আপডেট: 16 May 2024 13:09

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বিজেপির বুথ সভাপতির রহস্য মৃত্যুকে ঘিরে মন্তেশ্বরের সেলিয়া গ্রামে তুমুল উত্তেজনার মধ্যেই মৃতের বাবার দাবিকে ঘিরে হইচই পড়ল। বৃহস্পতিবার সকালেই একটি ভিডিও ভাইরাল হয়। তাতে মৃত বুথ সভাপতি অভিজিৎ রায়ের বাবা দাবি করেন, আত্মহত্যা করেছে তাঁদের ছেলে। কারও বিরুদ্ধে তাদের কোনও অভিযোগ নেই। এই ভাইরাল ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি দ্য ওয়াল।  

বৃহস্পতিবার সকালে বাড়ি সংলগ্ন গোয়ালঘর থেকে বিজেপির বুথ সভাপতি অভিজিতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ১৩ মে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ভোট ছিল। মন্তেশ্বরের ১৬৮ নম্বর বুথে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষের পোলিং এজেন্ট ছিলেন তিনি। ভোট মিটতেই বিজেপি নেতার রহস্য মৃত্যু ঘিরে শোরগোল পড়ে যায়। বিজেপির দাবি, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাঁকে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন তাঁরা। দোষীদের গ্রেফতারের দাবিতে  মন্তেশ্বর থানা ঘেরাও করে আন্দোলনে নেমেছেন বিজেপির কর্মীরা।

তৃণমূল অবশ্য অভিযোগ উড়িয়ে দাবি করেছে, পারিবারিক গোলমালের জেরেই ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন। ভোটের ফায়দা তুলতে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওতে তৃণমূলের এই দাবিতেই সিলমোহর দিতে দেখা গেছে অভিজিতের বাবা অরুণ রায়কে। তাঁকে বলতে শোনা গেছে, অভিজিৎ মদ্যপ ছিল। টাকা পয়সা নিয়ে যখন তখন স্ত্রীর সঙ্গে অশান্তি করত। নেশার পিছনে সমস্ত টাকা উড়িয়ে দেওয়ায় সংসারে দেওয়ার মতো টাকা থাকত না। তাই নিয়ে সংসারে অশান্তি ছিল। এরই জেরে আত্মহত্যা করেছে সে। তিনি জানান, কারও বিরুদ্ধে তাঁদের কোনও অভিযোগ নেই।

ওই ভাইরাল ভিডিওতে তিনি যখন এই কথা বলছেন, তখন পাশে বসে থাকতে দেখা গেছে অভিজিতের ভাই বিশ্বজিৎ রায়কে। তবে পারিবারের এই দাবি মানতে নারাজ বিজেপি নেতৃত্ব। তাঁরা জানান,পোলিং এজেন্ট হওয়ার পর থেকেই অভিজিৎকে হুমকি দেওয়া হচ্ছিল। বুধবার রাতে গ্রামে একটি অনুষ্ঠান ছিল। সন্ধে থেকে অভিজিতের খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে বাড়ি সংলগ্ন গোয়ালঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। গলায় ফাঁস লাগানো থাকলেও পা মাটিতে লেগে ছিল। এটি কোনওমতেই আত্মহত্যার ঘটনা নয়। খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

ঘটনা ঘিরে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে। খবর পেয়ে ঘটনাস্থলের পথে রওনা দিয়েছেন বিজেপির জেলা ও রাজ্য নেতৃত্ব। থানায় যেতে পারেন বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষও।


```