Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে!কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

শীতকালে ত্বক শুষ্ক হবেই, হাবিজাবি ক্রিম কিনে টাকা খরচ না করে সমস্যা বুঝুন, নিন সঠিক যত্ন

শীতকালে কনকনে ঠান্ডা হাওয়া আমাদের ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা শুষে নেয়। ফলে ত্বক রুক্ষ হয়ে পড়ে। ত্বকের উপরে প্রাকৃতিক তেল যে ধরনের সুরক্ষা দেয়, তা ঠান্ডায় সহজেই হারিয়ে যায় (Winter Skin Care)।

শীতকালে ত্বক শুষ্ক হবেই, হাবিজাবি ক্রিম কিনে টাকা খরচ না করে সমস্যা বুঝুন, নিন সঠিক যত্ন

শীতে ত্বকের যত্ন নিন।

শেষ আপডেট: 15 December 2024 16:57

দ্য ওয়াল ব্যুরো: 'এল শীতের রুক্ষ দিন, প্রিয় ত্বকের নিন...' নয়ের দশকের এই বিজ্ঞাপনী জিঙ্গল অনেকেরই মনে আছে। একটি বিশেষ ব্র্যান্ডের সাবানের বিজ্ঞাপনে এই গান বাজত। দাবি করা হতো, সে সাবানে গ্লিসারিন আছে, যা শীতকালীন শুষ্ক ত্বককে আর্দ্র করে (Winter Skin Care)। কিন্তু এখন বেশিরভাগ মানুষই জেনে গেছেন, শীতকালে আর যাই হোক সাবান মেখে ত্বক আর্দ্র হয় না। বরং আরও শুষ্ক হয়। সত্যি কথা বলতে, শীতকালে ত্বকের যত্ন নিতে অনেক কিছু মাখতে হবে, একথা মোটেও সত্যি নয়।

শীতকালে ত্বকের সমস্যাগুলো কেন হয়?

শীতকালে কনকনে ঠান্ডা হাওয়া আমাদের ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা শুষে নেয়। ফলে ত্বক রুক্ষ হয়ে পড়ে। ত্বকের উপরে প্রাকৃতিক তেল যে ধরনের সুরক্ষা দেয়, তা ঠান্ডায় সহজেই হারিয়ে যায়। ফলে ত্বক শুষ্ক হয়ে ফেটে যায় এবং এতে নানা ধরনের চর্মরোগ পর্যন্ত দেখা দিতে পারে।

Winter 2024: Skin care tips to keep dry skin hydrated - India Today

কী কী সমস্যা দেখা যায়?

  • ফাটা ঠোঁটের সমস্যা।
  • হাত-পায়ের ত্বক রুক্ষ হওয়া।
  • ত্বকের লালচে দাগ এবং চুলকানি।
  • ক্রমাগত ফাটা ত্বক একজিমা বা সোরিয়াসিসের প্রবণতা বাড়ায়।
  • 6 Major Causes of Chapped Lips and How to Treat Them | SELF

ত্বকের সুরক্ষায় কী কী করণীয়?

  • ১. মুখে বেশি ক্ষার নয়: মুখ পরিষ্কারের জন্য সাবান বা ফেসওয়াশ যত কম ব্যবহার করা যায়, তত ভাল। বদলে কাঁচা দুধে তুলো ভিজিয়ে চেপে চেপে পরিষ্কার করা যেতে পারে মুখ। 
  • ২. ময়েশ্চারাইজার ব্যবহার করুন: প্রতিদিন ঘুমানোর আগে এবং বাইরে যাওয়ার আগে মুখ পরিষ্কার করে ভাল মানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
  • ৩. তেলের বিকল্প নেই: প্রতিদিন গায়ে হাত পায়ে একটু তেল ম্যাসাজ করার কোনও বিকল্প নেই। হাল্কা অলিভ অয়েল হোক বা নারকেল তেল, স্নানের আগে না মেখে, স্নানের পরে ভেজা গায়ে মেখে নিন।

The best body oils every woman over 40 should use for dry skin in 2022

  • ৪. হালকা গরম জলে স্নান করুন: অতিরিক্ত গরম জল ত্বকের আর্দ্রতা নষ্ট করে, তাই স্নানের জন্য হালকা গরম জল ব্যবহার করুন।
  • ৫. সানস্ক্রিন মাস্ট: শীতের মৃদু সূর্যের তাপও ত্বকের ক্ষতি করতে পারে। তাই রোদ থাক বা না থাক, সানস্ক্রিন ছাড়া দিনের বেলা বেরোবেন না।
  • ৬. পর্যাপ্ত জল পান করুন: শীতকালে জল খাওয়া কম হয়, যা ত্বকের শুষ্কতা বাড়ায়। প্রতিদিন অন্তত ৮-১০ গ্লাস জল পান করুন।
  • ৭. শুষ্ক ঠোঁটের বন্ধু: বাজারচলতি নানারকম ঠোঁটের বাম না লাগিয়ে নারকেল তেল বা ভেসলিন ব্যবহার করুন।
  • ৮. গায়ে সুতির স্পর্শ: তুলো বা উলের গর পোশাক পরার আগে ভিতরে নরম সুতির কাপড় পরুন।
  • ৯. শত্রু হাওয়া: কনকনে ঠান্ডা হাওয়া যতটা সম্ভব এড়িয়ে চলুন।
  • ১০. হেলদি ডায়েট: শীত মানেই ভাজাপোড়া নয়, ত্বকের যত্নে চাই সবুজ শাকসব্জি।

```