Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

দুজনের মাঝে নাক আসুক বা না-আসুক, চুমু খাওয়ার সময়ে মাথা কিন্তু ডান দিকেই হেলবে

দ্য ওয়াল ব্যুরো: চুমু খাওয়ার সময় কোন দিকে মাথা হেলিয়ে রাখেন আপনি? মনে করতে পারছেন না? ভেবে দেখুন তো ভাল করে? কী ভাবছেন, এ আবার কেমনতরো প্রশ্ন? চুমুর মতো একটা আবেগঘন বিষয় ঘটার সময়ে কি কেউ মনে রাখে মাথা কোন দিকে হেলছে? নিজের মাথা হেলানোর কথা

দুজনের মাঝে নাক আসুক বা না-আসুক, চুমু খাওয়ার সময়ে মাথা কিন্তু ডান দিকেই হেলবে

শেষ আপডেট: 26 November 2018 13:32

দ্য ওয়াল ব্যুরো: চুমু খাওয়ার সময় কোন দিকে মাথা হেলিয়ে রাখেন আপনি? মনে করতে পারছেন না? ভেবে দেখুন তো ভাল করে? কী ভাবছেন, এ আবার কেমনতরো প্রশ্ন? চুমুর মতো একটা আবেগঘন বিষয় ঘটার সময়ে কি কেউ মনে রাখে মাথা কোন দিকে হেলছে? নিজের মাথা হেলানোর কথা আপনি নিজে মাথায় না রাখলে কী হবে, এই নিয়েই নিরন্তর মাথা ঘামিয়ে চলেছেন এক দল গবেষক। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্রিটেনের 'বাথ অ্যান্ড স্পা'-র 'নিউরোসায়েন্স অ্যান্ড কগনিটিভ সায়েন্স'-এর এই গবেষকেরা দীর্ঘ রিসার্চের পরে বলছেন, চুমু-পর্ব চলাকালীন যে চুমু খাচ্ছেন আর যাকে চুমু খাচ্ছে, উভয়েরই মাথা ডান দিকে হেলে যায়। আর এর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যাও খুঁজে বার করেছেন তারা। সূত্রের খবর, সম্প্রতি এই দু'টি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ৪৮টি দম্পতির উপরে পরীক্ষা চালিয়েছিলেন দু'দেশেই। তাঁদের প্রত্যেককেই আলাদা আলাদা ঘরে রাখা হয়েছিল। নিজেদের ঘরে নিভৃতে চুমু খেতে বলা হয়েছিল তাঁদের। অন্য ঘরে একটি খামের মধ্যে চুমু সংক্রান্ত কিছু বিষয় নিয়ে প্রশ্ন লেখা কাগজ রাখা ছিল। অন্য কিছু প্রশ্নের মধ্য়েই লুকোনো ছিল, মাথা হেলানোর প্রসঙ্গটিও। চুমু খাওয়ার পর দু’জনকেই আলাদা ভাবে অন্য ঘরে গিয়ে সেই কাগজে চুমু সম্পর্কিত রিপোর্ট লিখতে বলা হয়েছিল। পরীক্ষায় দেখা গিয়েছে, ৭৩.৮৬ শতাংশ জনই লিখেছেন, তাঁদের মাথা চুমু খাওয়ার সময়ে ডান দিকে হেলে গিয়েছে। সাধারণত যিনি চুমু খাচ্ছেন তিনি ডান দিকে মাথা হেলিয়ে শুরু করে থাকেন। তাই স্বাভাবিক ভাবেই, যাঁকে চুমু খাচ্ছেন তিনিও মাথা তাঁর ডান দিকেই হেলিয়ে দেন। ব্রিটেন ও ঢাকা দুই বিশ্ববিদ্যালেয়র গবেষণাতেই একই ফল উঠে আসায় পাশ্চাত্য ও প্রাচ্য দুই সংস্কৃতিতেই একই প্রবণতা দেখতে পেয়েছেন গবেষকেরা। কিন্তু এর কারণ কী? ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক রেজাউল করিম এই বিষয়ে যা দাবি করেছেন, তা বেশ আকর্ষক। তাঁর বক্তব্য, গর্ভাবস্থায় ভ্রূণ যখন বৃদ্ধি পায়, তখন থেকেই নাকি তার ডান দিকে মাথা হেলানোর প্রবণতা থাকে। অধিকাংশ মানুষই ডানহাতি। এমনকী আমরা হাঁটা শুরু করার সময়েও ডান পা-ই আগে ফেলি। এবং এটা আমাদের বেশির ভাগ মানুষেরই জন্মগত প্রবণতা। আর গবেষকদের ব্যাখ্যা, সেই প্রবণতাই বড় হয়েও আমাদের মধ্যে থেকে যায়। যে কারণে অজান্তেই আমরা চুমু খাওয়ার সময় মাথা ডান দিকে হেলিয়ে দিই। আরও পড়ুন: সেক্স বুঝি বর্ম-হেলমেট পরে করার মতোই বিপজ্জনক কোনও ব্যাপার! অন্য একটি ব্যাখ্যায় আর এক বিশেষজ্ঞ গবেষক অ্যান্থনি টোরেন্স আবার জানিয়েছেন, ইতিবাচক অনুভূতি প্রকাশ করতে আমাদের মস্তিষ্ক ডান দিকে হেলার সঙ্কেত দেয়। আর বাঁ দিকে হেলানো হল নেতিবাচক লক্ষণ। চুমু খাওয়া যেহেতু একটি বিশেষ ইতিবাচক অনুভূতির বিষয়, তাই মাথা ডান দিকেই হেলে যায়। এখানেই শেষ নয়। এই গবেষণায় আরও একটি ব্যাখ্যা উঠে আসছে। তাতে বলা হচ্ছে, কোনও লিপি পড়া বা লেখনীর বিধির উপরেও এই বিষয়টি নির্ভর করে। ইংরেজি কিংবা বাংলা অথবা এই ধরনের হরফ আমরা বাঁ দিক থেকে ডান দিকে লিখি বা পড়ি। অন্য দিকেস আরবি ভাষা ডান দিক থেকে বাঁ দিকে লেখা বা পড়া হয়। তাই বেশির ভাগ মানুষ ডান দিকে হেলে যান চুমু খাওয়ার সময়েও।
বাথ ইউনিভার্সিটির গবেষক মাইকেল প্রোলাক্স জানান, এই বিষয়ের উপর প্রথম এই ধরনের কোনও গবেষণা হল। এর আগের নমুনাগুলোতে পাশ্চাত্য দেশগুলোর বিহেভিয়ারিয়াল প্যাটার্ন নিয়ে গবেষণা করা হলেও, প্রাচ্যের কোনও দেশে এই ধরনের কোনও গবেষণা হয়নি। বাংলাদেশই প্রথম দৃষ্টান্ত রাখল।

জেলে বসেই মোবাইলে মদের অর্ডার, তোলা চেয়ে হুমকি কয়েদিদের


```