শেষ আপডেট: 23 November 2020 14:34
বেডরুমের সাজসজ্জার মধ্যে মেঝেকেও গুরুত্ব দেওয়া দরকার। মেঝেয় পেতে রাখতে পারেন সুন্দর গালিচা।
এর সঙ্গেই সবথেকে বেশি প্রয়োজন হল শোবার ঘরের লাগোয়া বাথরুম থাকা। আর ঠিকঠাক পরিমাণে ঘরে বায়ু চলাচল যাতে হয়, সেদিকেও নজর দিতে হবে।
বেডরুম থেকে যাতে বাইরের সুন্দর ভিউ দেখা যায় সেইদিকেও নজর রাখতে হবে। তাই ঘরের সঙ্গে প্রয়োজন অবশ্যই একটা জানলার, যেটা দিয়ে বাইরের মনোরম দৃশ্যও দেখা যাবে। আবার একই সঙ্গে বাকি জিনিসের ওপরেও নজর রাখতে পারবেন।
ঘরের প্রাইভেসির কথা মাথাতে রেখে দরজা বানাতে হবে। যাতে ঘরের ভেতরের কোনও কিছু বাইরে থেকে অন্য কারোও নজরে না আসে। প্রাইভেসির কথা ভেবেই দরজায় সেফটি হোল রাখাও দরকার।
বেডরুমের আসবাবপত্রের একটা লেআউট আগে থেকে করে নেওয়া দরকার। টিভি, চেয়ার, আলমারি, ড্রেসিং টেবিল এগুলো খাটের সঙ্গে কী ভাবে মানানসই করে রাখা যায় সেই দিকেও নজর দিতে হবে।
শোবার ঘরে আলো একটু নরম হলেই ভাল হয়। সারাদিন পরিশ্রমের পরে ঘরে ফিরে শোবার সময় নরম আলো বেশ ভাল লাগে। পাশাপাশি এটা মনের আরামও যোগায়।
নিজের শোবার ঘরের ডিজাইন করার সময় খুব বেশি তাড়াহুড়ো করা ঠিক নয়। সময় নিয়ে সুন্দর করে আগে থেকে পরিকল্পনা করে নিয়ে তবেই নিজেই বেডরুম সাজানো দরকার।