Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

ত্বকেরও ক্ষতি করছে করোনাভাইরাস, কীভাবে! জেনে নিন বিশেষজ্ঞরা কী বলছেন

দ্য ওয়াল ব্যুরো: একটা ভাইরাস এক নিমেষে বদলে দিয়েছে রোজকার জীবনধারা। সারা পৃথিবীর অর্থনৈতিক অবস্থা যেমন মুখ থুবড়ে পড়েছে, তেমনই ক্ষতি হয়েছে বহু দিন-আনি-দিন-খাই মানুষের। বছর জুড়ে ভয়ে, আতঙ্কে দিন কেটেছে প্রত্যেকের। করোনা ভাইরাসে আক্রান্ত

ত্বকেরও ক্ষতি করছে করোনাভাইরাস, কীভাবে! জেনে নিন বিশেষজ্ঞরা কী বলছেন

শেষ আপডেট: 11 January 2021 16:20

দ্য ওয়াল ব্যুরো: একটা ভাইরাস এক নিমেষে বদলে দিয়েছে রোজকার জীবনধারা। সারা পৃথিবীর অর্থনৈতিক অবস্থা যেমন মুখ থুবড়ে পড়েছে, তেমনই ক্ষতি হয়েছে বহু দিন-আনি-দিন-খাই মানুষের। বছর জুড়ে ভয়ে, আতঙ্কে দিন কেটেছে প্রত্যেকের। করোনা ভাইরাসে আক্রান্ত না হলেও, পরোক্ষভাবে এই ভাইরাস তীব্র ক্ষতি করছে ত্বকের!
কীভাবে ক্ষতি
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, লকডাউনের পর থেকেই পুরোপুরি ঘরবন্দি স্মার্ট জেনারেশন। ওয়ার্ক ফ্রম হোমে ঢুবে গেছে গোটা দুনিয়া‌। অফিসের কাজ, পড়াশোনা, পরীক্ষা, সবটাই এখন অনলাইনে। সেকারণে ঘুম ভাঙার পর থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত সবসময়ই হয় ফোনের সামনে, নতুবা ল্যাপটপ, কম্পিউটারের সামনে দিন কাটে বহু মানুষের। এই স্মার্টফোন, ডিভাইসের ব্লু-লাইট মারাত্মক ক্ষতি করছে ত্বকের।‌ যেকোনও বয়সের মানুষেরই যেমন চোখের উপরে চাপ পড়ছে, তেমনই ক্ষতিগ্রস্ত হচ্ছে ত্বক।
কী বলছেন বিশেষজ্ঞরা
ডার্মাটোলজিস্ট ডঃ শিরিশা সিং জানাচ্ছেন, "দীর্ঘক্ষণ ডিভাইসের সামনে কাটালে, এর ব্লু-লাইট ত্বকের গভীর পর্যন্ত পৌঁছে যায়। যার কারণে ত্বকে তাড়াতাড়ি বলিরেখা পড়ে। ক্লান্ত দেখায়। আরও বয়স্ক দেখায় ত্বক।" অন্যদিকে ভিএলসিসি-র বিউটি ক্যাটাগরি হেড রোহিত মুরগাই জানাচ্ছেন, "রাত জেগে ফোন ঘাটলে, বহুক্ষণ ল্যাপটপের সামনে বসে কাজ করলে, তার খারাপ প্রভাব পড়ে ত্বকের উপর। এর কারণেই ফটোএজিং হয়।"
ক্ষতিগ্রস্ত হওয়া থেকে কীভাবে রুখবেন
তবে ভয় পাওয়ার কারণ নেই, বলছেন ডঃ নিরুপমা। একটু সচেতনতা বাড়ালেই ত্বকের ক্ষতিগ্রস্ত হওয়া থেকে নিস্তার পেতে পারেন। বাজারে এই প্যানডেমিকের মধ্যেই নানা ধরনের স্কিনকেয়ার প্রোডাক্ট চলে এসেছে। বহু প্রোডাক্ট ব্লু-লাইট প্রোটেকশনযুক্ত। এই প্রোডাক্টগুলো অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ। একইসঙ্গে এতে রয়েছে ফিজিক্যাল ইউভি প্রোটেকশন। যা ত্বকে বলিরেখা পড়তে দেয় না। এমনকি দাগছোপও দূর করবে।
  • ১. ল্যাপটপ, কম্পিউটারে স্ক্রিন ফিলটার ব্যবহার করতে পারেন।
  • ২. রাতে মাথার কাছে ফোন নিয়ে ঘুমালে, ডার্ক মোড অন করে ঘুমানোই ভাল।
  • ৩. ঘরে থাকলেও শীত-গ্রীষ্ম-বর্ষা প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করলে উপকার পাবেন।
  • ৪. জিঙ্ক অক্সাইড, টাইটেনিয়াম যুক্ত সানস্ক্রিন ব্যবহার করলে উপকার পাবেন। এইধরনের সানস্ক্রিন ব্যবহার করলে ব্লু-লাইট ত্বকের গভীরে পৌঁছাতে পারে না।
  • ৫. অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ প্রোডাক্ট ব্যবহার করলে উপকার পাবেন।
  • ৬. নিয়াসিনামাইড এবং আয়রন অক্সাইড যুক্ত স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার করতে পারেন।

```