Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

আহারে বাহারে 'শাহি খাবার' আপনার হেঁশেলে! রইল রেসিপি

দ্য ওয়াল ব্যুরো: কথায় আছে বাঙালি খাদ্য রসিক, আর এখানেই এপার বাংলা ওপার বাংলা মিলে মিশে এক হয়ে যায়। মাছে ভাতে বাঙালিও পাত পেড়ে খেতে ভালবাসেন শাহি খাবারও। সেরকমই ওপার বাংলার কিছু শাহি খাবারের রেসিপি রইল আপনাদের জন্য। রূপচাঁদা ভাজা উপকরণ

আহারে বাহারে 'শাহি খাবার' আপনার হেঁশেলে! রইল রেসিপি

শেষ আপডেট: 19 January 2021 14:52

দ্য ওয়াল ব্যুরো: কথায় আছে বাঙালি খাদ্য রসিক, আর এখানেই এপার বাংলা ওপার বাংলা মিলে মিশে এক হয়ে যায়। মাছে ভাতে বাঙালিও পাত পেড়ে খেতে ভালবাসেন শাহি খাবারও। সেরকমই ওপার বাংলার কিছু শাহি খাবারের রেসিপি রইল আপনাদের জন্য। রূপচাঁদা ভাজা উপকরণ রূপচাঁদা মাছ, হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা, রসুনবাটা অল্প পরিমাণ, লেবুর রস, চিনি, লবণ, তেল, পেঁয়াজ ভাজা। সব উপকরণ পরিমাণ মতো নিতে হবে। প্রণালী মাছ পরিষ্কার করে ধুয়ে সব মশলা মেখে তেলে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে কাঁচা পেঁয়াজ ভেজে মাছের ওপর দিয়ে পরিবেশন করুন। শাহি মাটন কাচ্চি বিরিয়ানি উপকরণ বাসমতী চাল, ঘি, জাফরান, তেল, আলুবোখারা, কিশমিশ, পেস্তাবাদাম, পোস্তদানা, কাঠবাদাম, দারচিনি, এলাচ গুঁড়ো, লবঙ্গ, শাহি জিরে, জয়ত্রী, জায়ফল, টক দই, শুকনো লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, সেদ্ধ আলু ভাজা, চিনি, লবণ স্বাদমতো, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কাও গোলমরিচ স্বাদমতো। সব উপাদান পরিমাণমতো নিতে হবে। প্রণালী খাসির মাংসের সঙ্গে মশলা মেখে দুই থেকে আড়াই ঘণ্টা রাখতে হবে। তারপর চাল আর্ধেক সেদ্ধ করে মশলা মাখানো মাংসের ওপর দিয়ে দুধ ও ঘি দিয়ে হাঁড়ির ঢাকনা ভাল করে সেঁটে দিতে হবে। হালকা আঁচে তিন ঘণ্টা জ্বালে রাখতে হবে। হয়ে গেলে ওপর থেকে সরষে তেল দিয়ে গরম-গরম পরিবেশন করুন। জালি কাবাব উপকরণ মাংসের কিমা ২০০ গ্রাম, গুঁড়ো এলাচ ৫ গ্রাম, দারচিনি ৫ গ্রাম, লবঙ্গ ৫ গ্রাম, জয়ফল ১টি, সাদা গোলমরিচ ৫ গ্রাম, শুকনো লঙ্কা গুঁড়ো ৫ গ্রাম, কাঠবাদাম ১০ গ্রাম, পেস্তাবাদাম ১০ গ্রাম, পেঁয়াজ, আদা ও রসুন পরিমাণমতো, ঘি ২৫ গ্রাম, টোম্যাটো সস ২৫ গ্রাম, পুদিনাপাতা ৫ গ্রাম, কাঁচা লঙ্কা ৩টি, পাউরুটি ৩ টুকরো ও টোস্ট বিস্কুট গুঁড়ো ১ কাপ। প্রণালী মাংসের কিমার সঙ্গে সব মশলার গুঁড়ো পরিমাণমতো, কুচি কুচি করে কাটা পেঁয়াজ, আদা, রসুনবাটা এবং অল্প পরিমাণে টোম্যাটো সস, ধনেপাতা, কাঁচা লঙ্কা এবং পাউরুটি ও টোস্ট বিস্কুটগুঁড়ো করে মিশিয়ে নিয়ে ভাল করে লাগিয়ে নিন। তারপর ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলে ভেজে কিছু সময় রেখে দিন। তেলটা ঝরে গেলে পরিবেশন করুন সুস্বাদু জালি কাবাব।

```