প্রবাদে আছে খালি পেটে জল আর ভরা পেটে ফল। কিন্তু রোজের ব্যস্ত জীবনে এতো নিয়ম মেনে চলা আর হয় কই। হাজার কাজের মধ্যে সকালে অফিসে যাওয়ার আগে সঠিক ভাবে ব্রেকফাস্টও করে উঠতে পারেন না বেশিরভাগ মানুষ। শহুরে জীবনে গোটা ফল খাওয়ার চেয়ে একগ্লাস প্যাকেজড ফলের রস খাওয়ার প্রবণতাও বাড়ছে। ফলে, অনেকে তাড়াহুড়োতে একগ্লাস কমলালেবুর রস খেয়েই ছোটেন অফিস। কিন্তু জানেন কি, এই ফলের রসই হয়তো মারাত্মক ক্ষতি করছে আপনার শরীরের।
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গিয়েছে ফ্রুট জুসে থাকা ফ্রুকটোজ বা ফ্রুট গ্লুকোজ খালি পেটে বেশি খেলে শরীরের ক্ষতি হতে পারে। খালি পেটে ফলের রস গেলে অ্যাসিড হওয়ার আশঙ্কা প্রবল। মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে লিভার এবং পাকস্থলী। শুধু তাই নয় ক্ষতি হতে পারে অগ্ন্যাশয় এবং অন্ত্রেরও। দেখা দিতে পারে নানা জটিল রোগ। বিশেষ করে প্যাকেজড জুস শরীরের খুব ক্ষতি করে বলে মনে করেন গবেষণাকারীরা। তার প্রধান কারণ, সংরক্ষণের
তবে এই মতের সঙ্গে পুরোপুরি একমত নন বিশিষ্ট গ্যাসট্রোএন্টেরোলজিস্ট ডঃ অভিজিৎ চৌধুরী। তিনি বলেন, “প্যাকেটজাত ফলের রস শরীরের পক্ষে ভালো নয়। তাতে নানা প্রিজারভেটিভ মেশানো থাকে। প্যাকেটের ফলের রস খালি পেটে সকালে খেলে তা থেকে নানা শারীরিক অসুবিধা হতে পারে। তবে ফ্রেশ জুস, বা টাটকা ফলের রস বানিয়ে খেলে তা থেকে শারীরিক সমস্যা হওয়ার কথা নয়।”
তাই এ বার থেকে ব্রেকফাস্ট টেবিলে অরেঞ্জ জুসের গ্লাস থেকে দূরে থাকুন। ফলের রস খেলেও অবশ্যই তার আগে অন্য কোনো খাবার খাবেন। এবং মাথায় রাখবেন ফ্রুট জুস যেন প্যাকেজড না হয়।