
শেষ আপডেট: 19 December 2020 07:12
হাত ও পায়ের যত্ন নেওয়ার জন্য আপনি পুরো শীতকালে ফুলহাতা জামা ও পায়ে মোজা পরতে পারেন। এটা যেমন ত্বকের সুরক্ষার দিকে খেয়াল রাখে, তেমনই হাত-পা'কে গরম রাখতেও সহায়তা করে। মোজা পায়ের পাতাকে সম্পূর্ণভাবে ঢেকে রাখে ফলে বাইরের ঠান্ডা হাওয়া পাকে স্পর্শ করতে পারে না। এর ফলে শীতকালে পা ফাটার হাত থেকে পা'কে বাঁচানো যায়।
অ্যালকোহল মুক্ত পণ্য
বাজারচলতি অনেক বিউটি প্রোডাক্টের মধ্যে অ্যালকোহল থাকে। চেষ্টা করতে হবে সেই পণ্যগুলোকে এড়িয়ে যেতে কারণ অ্যালকোহলের ফলে ত্বকে চুলকানি হতে পারে, আবার ত্বক শুষ্ক ও খসখসেও হয়ে যেতে পারে। সুতরাং বাজারচলতি যে কোনও স্কিনকেয়ার ক্রিম কেনার আগে যাচাই করে নিতে হবে যে সেটার মধ্যে অ্যালকোহল আছে কিনা।
ম্যানিকিউর আর পেডিকিউর
শীতকালে নিয়মিত ম্যানিকিউর আর পেডিকিউর করলে হাত অনেক বেশি ভাল থাকে। ম্যানিকিউর ও পেডিকিউর করলে হাতে ময়শ্চারাইজারে ভারসাম্য বজায় থাকে। শীতকালে নিজের মুখের সঙ্গে সঙ্গে হাত ও পায়ের প্রতি যত্নশীল হওয়া দরকার।
কাটিক্যাল কেয়ার
শীতকালে হাতে নখের পাশের কাটিক্যালগুলো খুব শুকিয়ে যেতে পারে। অনেক সময় এই কারণে নখের পাশে খুব ব্যথাও হয়। তাই শীতজনিত ক্ষতি ও ব্যাকটেরিয়াল সংক্রমণের হাত থেকে বাঁচতে নখের পাশে ওঠা কাটিক্যাল বা নখকুনিকে ছোট করে কেটে ফেলা দরকার। প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারেন।
আরামদায়ক জুতো
শীতকালে এমন জুতো ব্যবহার করতে হয় যেটা পরলে বাইরের ঠান্ডা হওয়া পায়ে লাগবে না, অথচ সূর্যের আলোতে পায়ের তলাকে গরম রাখতে সাহায্য করবে। বুট জুতো, বা পুরোপুরিভাবে পা-ঢাকা জুতো এক্ষেত্রে ব্যবহার করতে পারেন, তাহলে পা-ঢাকাও থাকবে। আবার শীতকালে অনেকের পা ফাটে সেই ফাটার হাত থেকেও পা'কে রক্ষা করতে পারবেন।