Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

খালি ভুলে যাচ্ছেন? ভুলো মন মোটেও ভাল নয়, কী কী খেলে স্মৃতি টাটকা থাকবে

দ্য ওয়াল ব্যুরো: ছোটবেলায় আমরা হোম ওয়ার্ক করতে ভুলে যেতাম। কখনও সখনও বাড়ির বড়দের কথা শুনতেও। ছোটবেলার সেই ভুলে যাওয়া ভুলগুলো আসলে ছিল দুষ্টুমি। কিন্তু বড় হয়ে আমরা অনেকে বাইরে বেরোনোর সময় পার্স নিয়ে যেতে ভুলে যাই, মোবাইলটা কখনও কখনও কোথায় রে

খালি ভুলে যাচ্ছেন? ভুলো মন মোটেও ভাল নয়, কী কী খেলে স্মৃতি টাটকা থাকবে

শেষ আপডেট: 31 January 2022 13:30

দ্য ওয়াল ব্যুরো: ছোটবেলায় আমরা হোম ওয়ার্ক করতে ভুলে যেতাম। কখনও সখনও বাড়ির বড়দের কথা শুনতেও। ছোটবেলার সেই ভুলে যাওয়া ভুলগুলো আসলে ছিল দুষ্টুমি। কিন্তু বড় হয়ে আমরা অনেকে বাইরে বেরোনোর সময় পার্স নিয়ে যেতে ভুলে যাই, মোবাইলটা কখনও কখনও কোথায় রেখেছি, মনে করতে কালঘাম ছুটে যায়। বাথরুমের আলো বন্ধ করতে ভুলে যাই, এমনকি বাজারের ফর্দ মিলিয়ে কিনতে গিয়েও ভুলে ফেলে আসি বাজারের ব্যাগটা। আমাদের জীবনে এসব টুকটাক ভুলে যাওয়া আকছার ঘটেই থাকে। তবে ভুলে যাওয়া যদি ঘন ঘন হতে থাকে বা ক্রনিক পর্যায়ে চলে যায়, তবে একটু সাবধান হওয়া প্রয়োজন বৈকি! বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্কের ক্ষমতা কমতে থাকে। তাই বার্ধক্যজনিত কারণে ভুলে যাওয়ার সমস্যা স্বাভাবিক। কিন্তু কম বয়সেই এই ভুলে যাওয়ার সমস্যা যখন অবহেলার কারণে গুরুতর আকার ধারণ করে, তখন তা ডিমেনশিয়া বা স্মৃতিভ্রমের আকারও পেতে পারে। স্মৃতিভ্রমের কারণ কী? অনেক কারণ থাকতে পারে। যেমন... ● শরীরে পর্যাপ্ত ভিটামিন ও খনিজের অভাব ● মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণ রক্ত সঞ্চালনের অভাব ● বিভিন্ন রোগের পার্শ্বপ্রতিক্রিয়া ● অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস Dementia - familydoctor.org উপরের প্রথম তিনটি কারণের ওপর আমাদের হাত নেই, কিন্তু শেষ কারণটিকে আমরা চাইলে সংশোধন করে নিতে পারি। সুষম খাদ্যাভ্যাস আমাদের সকলের জন্য জরুরি। মস্তিষ্ক যদি পর্যাপ্ত পুষ্টি পায়, তবে ভুলে যাওয়ার সমস্যা কমতে পারে। পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস করুন। সঙ্গে খাবারতালিকায় যোগ করুন সেই খাবারগুলো, যেগুলো স্মৃতিভ্রংশ রোধে সাহায্য করতে পারে। ১. শাকসবজি: এখনকার প্রজন্মের ফাস্ট ফুডের প্রতি যতটা আকর্ষণ, তার কনামাত্র শাকসবজির ওপর থাকলে স্মৃতিভ্রম ঘটা এতটা সহজ হতো না। পালং শাক, ব্রকোলি, ফুলকপি, ক্যাপসিকাম, গাজরের মতো সবজিতে থাকে প্রচুর পরিমাণে ফোলেট, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ফ্ল্যাভোনয়েডস, ভিটামিন-ই, আয়রন, ভিটামিন বি ও ক্যারটিনয়েডের মতো উপাদান। এগুলো আমাদের স্মৃতি মস্তিস্কে ধরে রাখতে সাহায্য করে। ব্রেনকে আরও কার্যক্ষম করে তোলে। ২. বাদাম, আখরোট: বেশি না, রোজ একমুঠো বাদাম আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য দারুন কার্যকর। আখরোট, চিনাবাদাম ও কাজুবাদাম, আমন্ডে থাকে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি, ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন বি সিক্স এবং ভিটামিন ই, যা আমাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। Foods That Fight Memory Loss ৩. ডার্ক চকোলেট: চকোলেট খেতে ভালবাসতেই পারেন। তবে চেষ্টা করুন ডার্ক চকোলেট খেতে। বিশেষজ্ঞরা বলছেন, ডার্ক চকোলেট আমাদের মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহায়ক। পুষ্টিবিদদের মতে, ডার্ক চকোলেটের মধ্যে দ্রবণীয় ফাইবার ও খনিজ রয়েছে। এগুলি শরীরের অন্যান্য অসুখ বিসুখ তো দূরে রাখেই। সঙ্গে মস্তিষ্কের পুষ্টি যোগায়। ৪. কফি: দীর্ঘকালীন স্মৃতিশক্তি বাড়াতে কফি দারুণ কাজে দেয়। যদিও ক্যাফেইনের প্রভাব শরীরে নানা ভাবে পড়তে পারে, তাই বুঝেশুনে খাওয়া উচিত। Brain Food: The Naturopathic Kitchen - AANMC ৫. সামুদ্রিক মাছ : স্মৃতিশক্তি বাড়িয়ে মস্তিষ্কের পুষ্টি জোগাতে সাহায্য করে সামুদ্রিক মাছ। প্রতিদিন না হলেও, সপ্তাহে দু'দিনও যদি ডায়েটে সামুদ্রিক মাছে থাকে, তাহলে তা আমাদের মস্তিষ্কের জন্য খুবই উপকারী। ডিমেনশিয়ার রোগীদের সামুদ্রিক মাছ খাবার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'               

```