
শেষ আপডেট: 18 January 2021 15:46
ত্বক, চুল ও স্বাস্থ্যের ওপর মুলতানি মাটির অনেক উপকারিতা আছে। ম্যাগনেশিয়াম ক্লোরাইডে পরিপূর্ণ মুলতানি মাটি আপনার ত্বককে খুব ভালভাবে পরিষ্কার করতে, ব্ল্যাকহেডস সমস্যা দূর করতে ও রোমকূপকে ছোট করতে সাহায্য করে।
ত্বকের ধরনের যেমন সে অনুসারে আপনি প্যাকটি বানাবেন, তালিকা রইল
ত্বককে চটজলদি চকচকে করে তুলতে
ত্বকের ধুলো ময়লা দূর করে ত্বককে ভেতর থেকে সজীব, প্রাণবন্ত করে তুলে ত্বক চটজলদি জেল্লা এনে দেয়। ত্বককে চকচকে রাখতে সাহায্য করে মুলতানি মাটি দিয়ে তৈরি প্যাক।
কী কী লাগবে
এক চামচ মুলতানি মাটি
দই এক চামচ
হলুদ
কীভাবে বানাবেন ও ব্যবহার করবেন
তিনটি উপকরণকে ভালভাবে মিশিয়ে একটি ঘন পেস্ট বানিয়ে নিন। তারপর মুখ ভাল করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে প্যাকটি লাগিয়ে রাখুন। কম পক্ষে ১৫ থেকে ২০ মিনিট রাখুন ও তারপর পরিষ্কার করে নিন। ভাল ফলাফল পেতে হলে সপ্তাহে দুবার ব্যবহার করুন এই প্যাকটি। তবে প্যাকটি তুলে ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না।
তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে
শুধু তৈলাক্ত ত্বক নয়, সব ত্বকের জন্যই ত্বক এক্সফলিয়েট অর্থাৎ স্ক্র্যাব করতে মুলতানি মাটি উপযুক্ত।
কী কী লাগবে এই প্যাক তৈরী করতে
এক টেবিল চামচ মুলতানি মাটি
গোলাপ জল
কী ভাবে বানাবেন ও ব্যবহার করবেন
এক টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে গোলাপ জলের সঙ্গে মিশিয়ে নিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে নিন। তারপর হালকা হাতে ম্যাসাজ করে কমপক্ষে মিনিট পনেরো রেখে দিয়ে হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। তারপর ময়েশ্চরাইজার লাগিয়ে নিন। তবে সপ্তাহের দুই বারের বেশি এই প্যাক লাগাবেন না।
শুষ্ক ত্বকের জন্য এর জন্য কী কী লাগবে দেখে নিন
এক টেবিল চামচ মুলতানি
মাটি
মধু
কীভাবে বানাবেন ও ব্যবহার করবেন
এক টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে মধুর মিশিয়ে নিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে নিন। তারপর হালকা হাতে ম্যাসাজ করে কমপক্ষে পনেরো থেকে ২০ মিনিট রেখে দিয়ে হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। তারপর ময়েশ্চরাইজার লাগিয়ে নিন। তবে সপ্তাহের দুই বারের বেশি এই প্যাক লাগাবেন না।