Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

জিভে জল আনা পনির বোর্ড বানিয়ে ফেলুন বাড়ির পার্টিতে, রইল সহজ রেসিপি

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পার্টিমুডও অন হয়ে রয়েছে। যেহেতু করোনার কারণে বাইরে গিয়ে পার্টি করতে ভরসা পাচ্ছেন না অনেকেই, তাই বন্ধুবান্ধবদের নিয়ে হই-হুল্লোড় করার জায়গা হিসেহে বেছে নিচ্ছেন বাড়িকেই! হোম পার্টিতে আসা অতিথি

জিভে জল আনা পনির বোর্ড বানিয়ে ফেলুন বাড়ির পার্টিতে, রইল সহজ রেসিপি

শেষ আপডেট: 7 January 2021 08:40

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পার্টিমুডও অন হয়ে রয়েছে। যেহেতু করোনার কারণে বাইরে গিয়ে পার্টি করতে ভরসা পাচ্ছেন না অনেকেই, তাই বন্ধুবান্ধবদের নিয়ে হই-হুল্লোড় করার জায়গা হিসেহে বেছে নিচ্ছেন বাড়িকেই! হোম পার্টিতে আসা অতিথিদের জন্য তাই বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন পনিরের কোনও আইটেম। যা হবে সুস্বাদু ও মুখরোচক। বাড়িতে অতিথিরা আসার আগেই আপনি এটা বানিয়ে নিতে পারেন, গেস্টদের যে গরম গরমই পরিবেশন করতে হবে তার কোনও মানে নেই! সাধারণত এই পনির বোর্ড খুব নরম হয়, সেই সঙ্গে চিজ দেওয়া এই খাবার বাচ্চাদেরও খুবই পছন্দের। বিভিন্ন ধরনের পছন্দসই পনিরের আইটেমর সঙ্গে ফল, ক্র্যাকার, বাদাম, পেস্তা ইত্যাদি দিয়ে সাজাতে পারেন বোর্ডকে। মাত্র পাঁচটা সহজ স্টেপেই তৈরি হয়ে যাবে সুস্বাদু পনির বোর্ড স্টেপ ১ আপনার বাড়িতে কতজন গেস্ট আসছেন তার ওপর নির্ভর করে আপনাকে বোর্ডের সাইজটি বেছে নিতে হবে। এরপর কেমন ধরনের বোর্ড চায়ছেন সেটা বেছে নিতে হবে। অনেকেই পনির বোর্ড হিসাবে একটি কাঠের কাটা বোর্ড ব্যবহার করতে পারেন। স্টেপ ২ বোর্ডের একেবারে সেন্টারকে রঙিন করে সাজানো দরকার। তার জন্য বিভিন্ন রঙের ফল, ড্রাইফ্রুটস দিয়ে সাজিয় ফেলতে পারেন। এর ফলে বোর্ডকে অনেক বেশি চটকদার ও উজ্জ্বল লাগবে, যা অতিথিদের বিশেষভাবে আকর্ষণ করবে। স্টেপ ৩ বোর্ডে অন্তত চার রকমের পনিরের রেসিপি দিয়ে সাজাতে হবে, চাইলে এর বেশিও দিতে পারেন। গরুর দুধের পনির হলেই ভাল হয়, কারণ গরুর দুধের পনিরের কোয়ালিটি খুব ভাল। এটা তুলোর মতো নরম হয়, সেই সঙ্গে স্বাস্থ্যকর ও সুস্বাদু হয়। স্টেপ ৪ বোর্ডটিকে ভাল করে সাজানোর জন্য চিজগুলোকে বিভিন্ন আকারে কেটে নিতে পারেন। সেই সঙ্গে এমন ভাবে সাজান যাতে আপনার বাড়িতে আসা অতিথিরা নিজের নিজের পছন্দ অনুযায়ী পনিরের আইটেমকে বোর্ড থেকে তুলে নিতে পারেন। স্টেপ ৫ সবশেষে এতে ক্র্যাকার, বিভিন্ন ধরনের ব্রেড, ভাজা বাদাম, ফল, আচার ইত্যাদি দিয়েও সাজাতে পারেন। এটা দেখতে এতটা লোভনীয় হয় যে জিভে জল এসে যায়, আর খাদ্যরসিক মানুষের কাছে তো পনির বোর্ডের দ্বিতীয় কোনও জুড়ি নেই।

```