Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

বদহজমের জ্বালা না হার্টে গোলমাল? বুকে চিনচিনে ব্যথার কারণ বুঝবেন কীভাবে

দ্য ওয়াল ব্যুরো: হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে মৃত্যু বাড়ছে। গবেষণা বলছে, গত ২০ বছরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। হার্টের অসুখের প্রধান উপসর্গই হল বুকে ব্যথা যার সঙ্গে বদহজম (heartburn) বা গ্যাসের ব্

বদহজমের জ্বালা না হার্টে গোলমাল? বুকে চিনচিনে ব্যথার কারণ বুঝবেন কীভাবে

শেষ আপডেট: 4 September 2023 11:59

দ্য ওয়াল ব্যুরো: হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে মৃত্যু বাড়ছে। গবেষণা বলছে, গত ২০ বছরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। হার্টের অসুখের প্রধান উপসর্গই হল বুকে ব্যথা যার সঙ্গে বদহজম (heartburn) বা গ্যাসের ব্যথার মিল আছে। তাই অনেকেই বুকে ব্যথাকে অ্যাসিডিটি বা গ্যাসের ব্যথা বলে ধরে নেন। আর এতেই বাড়ে বিপদ।

বুকে চাপ চাপ ব্যথা বা চিনচিনে ব্যথা যাই হোক না কেন, যদি বুঝতে না পারেন যে ব্যথা কীসের জন্য তাহলে চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। বিশেষজ্ঞরা বলছেন, কীভাবে দুই ব্যথাকে আলাদাভাবে বুঝবেন।

বদহজমের (heartburn) জ্বালা

অল্প খাওয়ার পরেই পেট ফুলবে
ঘন ঘন বুক-জ্বালা
একটু বেশি খেলেই পেটে ব্যথা হবে
সবসময় পেট ভার লাগবে
খাওয়ার পরেই গা বমিভাব
ঘন ঘন অ্যাসিডিটি
ক্রনিক ডায়রিয়া

বদহজমের ব্যথা থেকে হার্টের ব্য়থাকে আলাদা করে চিনবেন কী করে?

বদহজমের ফলে পেট ফাঁপা, গলা-বুক জ্বালার যে সমস্যা হয় তা সাধারণত হয় এপিগ্যাস্ট্রিক অঞ্চল থেকে। এই অঞ্চল পেটের মাঝামাঝি জায়গায় রয়েছে। এপিগ্যাস্ট্রিক এলাকা বলতে বোঝায় পেটের উপরের অংশ, মধ্যবক্ষের ঠিক নীচের জায়গা। এখানে ব্যথা হওয়া মানে বদহজমের সমস্যা। 

আরও পড়ুন: ‘ডায়াবেসিটি’ ভয়ঙ্কর! ভুগছে কমবয়সিরাই, ৪০ পেরোলেই ধুঁকছে হার্ট-কিডনি

গ্যাস্ট্রো-ইসোফেগিয়াল রিফ্লাক্সের ক্ষেত্রে আবার অ্যাসিড পাকস্থলী থেকে খেতে খাদ্যনালি হয়ে উপরে উঠে আসে। তখন মনে হয় গলার কাছে কিছু একটা আটকে আছে। কিছু খেলেই অম্বল হয়ে যায়। বুকে ব্যথা শুরু হয়।

অ্যাসিড রিফ্লাক্স থেকেই হার্ট বার্ন ও গার্ড বা গ্যাস্ট্রোইসোফ্যাগাল রিফ্লাক্স ডিজিজ হয় (GERD)। হার্টবার্ন হল অ্যাসিড রিফ্লাক্সেরই একটা লক্ষণ। অতিরিক্ত অ্যাসিডিটিটে বুকে ব্যথা, হার্টে প্রদাহ। অ্যাসিড রিফ্লাক্স বাড়াবাড়ি পর্যায়ে গেলে তার থেকে হয় গার্ড। সেক্ষেত্রে অ্যাসিড রিফ্লাক্সের ফলে ইসোফেগাস বা খাদ্যনালী সঙ্কুচিত হয়ে যায়। খাদ্যনালীতে প্রদাহ শুরু হয়। ফলে গলার কাছে অস্বস্তি হতে থাকে। মনে হয় খাবার আটকে গেছে গলায়। কিছু খেলেই বমি ভাব হয়, কাশি হতে থাকে। শ্বাসের সমস্যাও হতে পারে। 

বুকের ব্যথা মানেই কার্ডিয়াক পেইন নয়। গ্যাস-অম্বলের ব্যথার সঙ্গে অনেকে হার্ট অ্যাটাকের (Heart Attack) ব্যথা গুলিয়ে ফেলেন। আগে কার্ডিয়াক পেইনের লক্ষণ চিনতে হবে। ধরুন, বসে আছেন। হঠাৎ করে বুকে ব্যথা শুরু হল। মনে হবে বুকে চাপ ধরছে। এই ব্যথা যদি বুক থেকে ঠেলে গলার দিকে উঠতে শুরু করে, সেই সঙ্গে হাতেও ব্যথা শুরু হয় তাহলে সাবধান হতে হবে। ব্যথার সঙ্গেই সারা শরীরে বিজবিজে ঘাম শুরু হয় অনেকের। মনে হবে বুকে পাথর চেপে বসেছে। এটাই অ্যালার্মিং। হার্টে অ্যাটাক আসার আগে বড় লক্ষণ।


```