Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

ব্ল্যাকহেডস ফিরে ফিরে আসে? ভরসা রাখুন ঘরোয়া টোটকায়

দ্য ওয়াল ব্যুরো: আমরা যতই ফেসিয়াল করাই, যতই স্ক্র্যাব করি না কেন ব্ল্যাকহেডস সেই আবার ফিরে আসে। মাঝখান থেকে স্কিনের বারোটা বেজে যায়! আর ব্ল্যাকহেডস তুলতে যে ব্যথাটা লাগে, তার কথা তো না হয় বাদই দিলাম। যদি কোনো ম্যাজিক থাকতো যাতে ব্ল্যাকহেডস

ব্ল্যাকহেডস ফিরে ফিরে আসে? ভরসা রাখুন ঘরোয়া টোটকায়

শেষ আপডেট: 18 February 2021 12:26

দ্য ওয়াল ব্যুরো: আমরা যতই ফেসিয়াল করাই, যতই স্ক্র্যাব করি না কেন ব্ল্যাকহেডস সেই আবার ফিরে আসে। মাঝখান থেকে স্কিনের বারোটা বেজে যায়! আর ব্ল্যাকহেডস তুলতে যে ব্যথাটা লাগে, তার কথা তো না হয় বাদই দিলাম। যদি কোনো ম্যাজিক থাকতো যাতে ব্ল্যাকহেডসের সমস্যা দূর করা যেত আর তাও ব্যথা না পেয়ে, তাহলে কি দারুন হতো তাই না? তো চলুন জেনে নি ব্ল্যাক হেডস দূর করার কিছু ঘরোয়া পেস্ট সম্বন্ধে। ১.দারচিনি আর ওটসের পেস্ট এক চামচ দারচিনি পাউডার আর এক চামচ ওটস মিশিয়ে সামান্য উষ্ণ জল দিয়ে একটা পেস্ট তৈরি করুন। খেয়াল রাখবেন পেস্টটা যেন খুব টাইট না হয় আবার খুব পাতলাও না হয়। এবারে আপনার মুখের যে যে জায়গায় ব্ল্যাকহেডস রয়েছে, সেখানে পেস্টটা দিয়ে সার্কুলার মোশনে ম্যাসাজ করুন। মিনিটখানেক এভাবে ম্যাসাজ করার পর ঠান্ডা জল দিয়ে মুখে ধুয়ে নিন। মাসে দুবারের বেশি এটা ব্যবহার করবেন না। ২. দই আর মধুর পেস্ট দই, আমন্ড অয়েল আর মধু (সব উপকরণ গুলিই ২ চামচ করে নেবেন)। ভাল করে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার ১-২ মিনিট ভালো করে স্ক্র্যাব করে নিন। যদি আপনার স্কিন খুব বেশি সেনসিটিভ হয় তাহলে স্ক্র্যাব করবেন না, তার বদলে এই পেস্টটা পুরু করে লাগিয়ে ৬-৭ মিনিট মুখে রাখুন। এবারে উষ্ণ জল দিয়ে ভাল করে মুখ ধুয়ে নিন। সপ্তাহে দুই বার করুন। তবে ময়েশ্চারাইজার লাগাতে হবে। ৩. লেবু, মধু আর চিনির পেস্ট একটা পাতিলেবু দু’ভাগ করে কেটে তার একভাগ নিয়ে রস করুন। এবার তার মধ্যে চিনির দানা আর মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার ওই পেস্টটা দিয়ে সার্কুলার মোশনে ম্যাসাজ করুন। সপ্তাহে একবার করে মাসখানেক এই পদ্ধতি প্রয়োগ করলে ব্ল্যাকহেডস-এর সমস্যা আর থাকবে না।

```