Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

আয় ঘুম! অনিদ্রাকে জব্দ করার মোক্ষম সাতটি টোটকা

দ্য ওয়াল ব্যুরো: রাত তিনটে বাজলেই আচমকা আপনার চোখের পাতা জোড়া ঝাঁপ খুলে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে? শত চেষ্টাতেও অবাধ্য চোখকে ঘুম পাড়ানো যায় না। কচি বয়সের ছেলেমেয়েরা ঘুম ভেঙে গেলে মোবাইল-ল্যাপটপ খুলে বসে পড়ে। প্রৌঢ়-বৃদ্ধেরাও যে আজকাল সেই

আয় ঘুম! অনিদ্রাকে জব্দ করার মোক্ষম সাতটি টোটকা

শেষ আপডেট: 17 March 2023 10:56

দ্য ওয়াল ব্যুরো: রাত তিনটে বাজলেই আচমকা আপনার চোখের পাতা জোড়া ঝাঁপ খুলে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে? শত চেষ্টাতেও অবাধ্য চোখকে ঘুম পাড়ানো যায় না। কচি বয়সের ছেলেমেয়েরা ঘুম ভেঙে গেলে মোবাইল-ল্যাপটপ খুলে বসে পড়ে। প্রৌঢ়-বৃদ্ধেরাও যে আজকাল সেই পন্থা অনুসরণ করছেন সেটা বলাই বাহুল্য। অতএব মোবাইলের নীল আলোয় চোখ, আর ঘুমের এক্কেবারে দফারফা। অনেকে আবার ডাক্তারের থেকে প্রেসক্রিপশন লিখিয়ে ঘুমের ওষুধ মজুত করে রাখেন। সুতরাং, অনিদ্রা দূর করতে মুঠো মুঠো ট্যাবলেট, আর হাজারো রোগকে আদর করে ডেকে আনা। তবে ঘুমোব বললেই তো ঘুমোনো যায় না। জীবনযাত্রায় নানা পরিবর্তন, কর্মসূত্রে যৌতুক হিসেবে পাওয়া স্ট্রেস, চিন্তা-ভাবনার বেড়াজাল ডিঙিয়ে ঘুমকে নামিয়ে আনা সহজ কাজ নয়। তার উপর রয়েছে সোশ্যাল মিডিয়ার নেশা, রাত বাড়লেই সিগারেটে সুখটান বা অ্যালকোহলে গলা ভিজিয়ে অবসাদে ডুবে যাওয়া। এই সবকিছুকে বশে এনে 'আয় ঘুম' বললেই কিন্তু ঘুম আসবে না। তার জন্য মানতে হবে কিছু নিয়ম। চিকিৎসকরা বলেন দিনে আট ঘণ্টা টানা ঘুম দরকারি।অনেকেই আার সেটাকে ছ'ঘণ্টাকে নামিয়ে এনেছেন। তাও চলনসই। তবে এর চেয়ে কম ঘুম কিন্তু শরীর ও মনের জন্য মোটেও ভালো নয়। ১৫ মার্চ পৃথিবী জুড়ে পালন করা হচ্ছে ওয়ার্ল্ড স্লিপ ডে।  'তাতে আমার কী' বলে যদি কেউ আওয়াজ তোলেন, তাহলে জেনে রাখুন কম ঘুম বা একেবারেই অনিদ্রা থুড়ি ডাক্তারি পরিভাষায় ইনসমনিয়া, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হলে তার জের মারাত্মক ভাবে পড়বে শরীরে। বিশ্বের প্রতি ১০০ জন পূর্ণবয়স্ক মানুষের মধ্যে ৩৫-৪৫ জন ঘুমের সমস্যায় ভোগেন। কম ঘুম মানুষের জীবনের গুণমান নষ্ট করে। শুধু তা-ই নয়, কম ঘুমোলে ডিপ্রেশন বাড়ে, মনঃসংযোগ কমে যায়। ছোটরা পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ে ফলাফল খারাপ হতে শুরু করে। আর বড়দের অফিস ও প্রোফেশনাল কাজের পারফরম্যান্স খারাপ হতে শুরু করে। এর থেকে মুক্তি পেতে যদি ঘুমের ওষুধে ভরসা রাখেন তাহলে বিপদ বাড়াচ্ছেন আরও কয়েক ডিগ্রিতে।

জানেন কী ঘুমের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কী কী হতে পারে?

  • চিকিৎসকদের মতে, ঘুমের ওষুধের প্রভাব সরাসরি থ্যালামাসে পড়ে। মস্তিষ্ক ও স্নায়ুকে নিস্তেজ করে ঘুম আনার এই প্রক্রিয়া দীর্ঘ দিন অনুসরণ করলে তা থাবা বসাবে স্মৃতির ভাণ্ডারে।
  • রোজের ঘুমের ওষুধ খাওয়ার অভ্যাস সরাসরি ক্ষতি করে হার্টের। হৃদস্পন্দনের গতি কমিয়ে ফেলার সঙ্গে  হার্টের কপাটিকাগুলোর ক্ষতি করে এই ওষুধ।
  • অতিরিক্ত পরিমাণে ঘুমের ওষুধ খেলে উচ্চ রক্তচাপ, মাথার যন্ত্রণা বাড়ে।
  • হাড়ের সমস্যা থাকলে আজই ছাড়ুন ঘুমের ওষুধ। ঘুমের ওষুধ স্নায়ুর সমস্যা বাড়ানোর সঙ্গে হাড়ের ক্যালসিয়াম কমিয়ে হাড়কেও ক্ষতিগ্রস্ত করে।
  • গর্ভবতী অবস্থায় ঘুমের ওষুধ তো নৈব নৈব চ। এতে সন্তান প্রসবে জটিলতা তো আসেই, সন্তানের পঙ্গু হয়ে জন্মানোর সম্ভাবনা থাকে।
শর্ট কাটে না গিয়ে বরং ঘুম আনার জবরদস্ত উপায় বার করুন। যাতে শরীরে প্রভাবও পড়বে না, আবার দু'চোখের নিশ্চিন্তের ঘুম নেমে আসবে।

ঘুমের জবর দাওয়াই

ঘুম ভেঙে গেলে মোবাইল নয়, বরং গল্পের বইয়ের পাতা উল্টান। বেছে নিন আপনার পছন্দের গল্প। তবে রহস্য-রোমাঞ্চ মোটেও নয়, রহস্যের জট ছাড়াতে ছাড়াতে আপনার কৌতুহলী মন ঘুমের বারোটা বাজিয়ে দেবে। যত সম্ভব বোরিং কাজ বেছে নিন, যেগুলো এমনিতে আপনার করতে একটুও ভালো লাগে না। যেমন জামা-কাপড় কাচা। সুগন্ধী সাবান জলে ভিজিয়ে খুব কষে জামা কাচুন, দেখবেন ঘুম আসতে বাধ্য। অথবা ফেলে রাখা জামাকাপড়ে ইস্ত্রি করুন। যত আপনি ক্লান্ত হবেন, তত সুখের ঘুম নেমে আসবে দু'চোখে। চটপট চিনি ছাড়া বানিয়ে ফেলুন গ্রিন টি। ঘুমোতে যাওয়ার আগে এক কাপ গরম চা খেলে ঘুমটা ভালো হয়, তবে মাঝে ঘুম ভাঙলেও ক্ষতি নেই। সিডি প্লেয়ারে চালিয়ে রাখুন হাল্কা কোনও মিউজিক। রক বা জ্যাজ্ নয় মোটেও। যদি হেডফোন লাগান, তাহলে ভলিউম থাকবে একদম কম। বিশেষজ্ঞরা বলছেন, ঘুম আনতে গেলে তাস খেলতে পারেন। যত খুশি চিটিং করে খেলুন কেউ দেখবে না। আপনার ঘুম এলেই হলো। মেডিটেশন ঘুমের জন্য আদর্শ দাওয়াই। চোখ বন্ধ করে সংখ্যা গুনতে পারেন কাজ দেবে। ঘরের আলো নিভিয়ে বা হাল্কা আলো জ্বালিয়ে মেডিটেশন করুন, ফল পাবেন। ঘুমের আগে সেরে ফেলুন গরম জলে হাল্কা স্নান। সুগন্ধ ঘুম আনে। তাই ঘুমের আগে ঘরে স্প্রে করুন ‘স্লিপ স্প্রে’। নানা ফুলের গন্ধ মেলানো এমন স্প্রে যে কোনও অনলাইন শপ বা নামী দোকানে সহজেই পাবেন। ঘাড়ে, কাঁধে আরাম দেবে এমন বালিশ বাছুন, তাতে ঘুম আসবে তাড়াতাড়ি। বালিশে কার্পাস তুলো হলে ভাল হয়। একান্তই না পারলে ফোমের ভাল বালিশ বানান। তবে স্পঞ্জের বালিশ ব্যবহার না করাই ভাল।

```