
শেষ আপডেট: 15 December 2020 14:32
সি-ফুডের ওপরে যাঁদের আগ্রহ একটি বাড়তি আগ্রহ রয়েছে তাঁরা অবশ্যই ট্রাই করতে পারেন কেরালা প্রনকারি। মালাবার উপকূল থেকে আনা প্রন বদলে দেবে আপনার মুখের স্বাদ। প্রথমে চিংড়ি মাছকে ম্যারিনেটেড করে রাখতে হবে। তারপর এর মধ্যে নারকেল বাটা, পেঁয়াজ, লঙ্কাগুঁড়ো, আদা-রসুন বাটা আর পরিমাণ মতো মেথি ও ছোলা দিয়ে ভাল করে কষিয়ে রান্না করুন কেরালা প্রন কারি। গ্যাস থেকে নামানোর আগে ওপরে তেঁতুলের গোলা দিয়ে নামাতে হবে।
২. অন্ধ্র চিকেন কারি
অন্ধ্র স্টাইলের মুরগির মাংস রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেজপাতা, ছোট এলাচ, দারুচিনি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ম্যারিনেটেড মাংস দিয়ে ভাল করে নাড়তে হবে। অন্ধ্রের রেসিপির স্বাদ আনার জন্য চিকেনে কাজুবাদাম বাটা, কাসুরি মেথি, গরম মশলা আর ধনে গুঁড়ো দিয়ে ভাল করে কষাতে হবে। মাংসের তেল ছেড়ে দিলেই তৈরি হয়ে যাবে অন্ধ্র চিকেন কারি।
৩. কোরি গাসি
এটা খুবই সুস্বাদু ও মুখরোচক রেসিপি। এখানে মুরগির মাংসের ছোট টুকরো দিয়েই রান্না করতে হয় এই রেসিপি। এটাতে আলাদা টেস্ট যোগ করে তেঁতুল গোলা আর নারকেল দুধ। জিরে, মৌরি, লাল লঙ্কা, ধনে গুঁড়ো, মেথি বীজ, গোলমরিচ, আদা-রসুন বাটা, পেঁয়াজ, টমেটোর মতো উপাদান দিয়ে সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায় কোরি গাসি।
৪. অ্যাভিয়াল কারি
কেরালার একটি জনপ্রিয় খাবার হল অ্যাভিয়াল কারি। এটা ওনামের উৎসব চলাকালীন বানানো হয়। গাজর, মটরশুঁটি, কুমড়ো মতো আরও অনেক সবজি দিয়ে বানানো হয় এই সুস্বাদু রেসিপিটি। সাধারণ মশলা ছাড়াও এতে দই ও নারকেলের দুধ দেওয়া হয়, ফলে একটা ঘন টেক্সচার আসে। রঙও হয় দারুণ। নিরামিষাশীদের জন্য খুবই লোভনীয় রেসিপি হল অ্যাভিয়াল কারি।
৫. গঙ্গুরা মামসাম
নন-ভেজ প্রেমী মানুষদের জন্য জিভে জল আনা রেসিপি হল গঙ্গুরা মামসাম। গঙ্গুরা মামসাম মূলত দারুচিনি, এলাচ, পেঁয়াজ, রসুন আর লঙ্কার সঙ্গে গঙ্গুরা পাতা মিশিয়ে বানানো হয়। সেদ্ধ ল্যাম্বের সঙ্গে এই মশলাগুলো মিশিয়ে তৈরি করা হয় গঙ্গুরা মামসাম।
৬. চিকেন চেট্টিনাড
এই তালিকার সবথেকে সুস্বাদু ডিশ হল চিকেন চেট্টিনাড। বিভিন্নরকম মশলাকে একসঙ্গে পিষে নিয়ে বানানো হয় এই রেসিপিটি। নারকেল বাটা আর কারি পাতা এর স্বাদকে আরও বাড়িয়ে তোলে, যা রেসিপিতে আনে দক্ষিণী ছোঁয়া। এই সমস্ত উপাদানগুলোর সঙ্গে ম্যারিনেটেড মুরগিকে ভাল করে কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন চেট্টিনাড।