Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

মহামারীর মতো ছড়াচ্ছে সংক্রামক ডিপথেরিয়া! প্রতিষেধক হতে পারে রসুন, কী ভাবে জানেন?

দ্য ওয়াল ব্যুরো:  ফের মাথা চাড়া দিচ্ছে সংক্রামক রোগ ডিপথেরিয়া। সংবাদ সংস্থা ডিএনএ সূত্রে খবর, গত ১৪ দিনে দিল্লির মহাঋষি বাল্মিকী হাসপাতালে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ১২ জন শিশুর। এদের প্রত্যেকেরই বয়স ৬-১২ বছরের মধ্যে। হাসপাতাল

মহামারীর মতো ছড়াচ্ছে সংক্রামক ডিপথেরিয়া! প্রতিষেধক হতে পারে রসুন, কী ভাবে জানেন?

শেষ আপডেট: 21 September 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো:  ফের মাথা চাড়া দিচ্ছে সংক্রামক রোগ ডিপথেরিয়া। সংবাদ সংস্থা ডিএনএ সূত্রে খবর, গত ১৪ দিনে দিল্লির মহাঋষি বাল্মিকী হাসপাতালে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ১২ জন শিশুর। এদের প্রত্যেকেরই বয়স ৬-১২ বছরের মধ্যে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরও ৩০০ রোগী। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, দিল্লির ওই হাসপাতালে ডিপথেরিয়ার পর্যাপ্ত টিকার অভাব রয়েছে। তাই দিন দিন অবস্থার অবনতি হচ্ছে শিশুদের। এই জাতীয় সংক্রামক রোগ নিয়ে প্রতি বছরই সচেতনতা শিবিরের আয়জন করে স্বাস্থ্য অধিকর্তা-সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলি। তাই আতঙ্কের প্রহর গুনছে প্রশাসন।

কী এই ডিপথেরিয়া?

ডিপথেরিয়া মানুষের শ্বসনতন্ত্রের একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। শিশুরাই সবচেয়ে বেশি আক্রান্ত হয় এই রোগে। করনিব্যাকটেরিয়াম ডিপথেরি (Corynebacterium diphtheriae) নামক ব্যাকটেরিয়া এই রোগের জন্য দায়ি। এই জীবাণু সাধারণত গলা এবং শ্বাসনালীকেই আক্রমণ করে। সংক্রমণ ক্রমশ ছড়িয়ে পড়ে চোখের কনজাংটিভা এবং জননাঙ্গও আক্রান্ত হয়। ডিপথেরিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় টনসিল। সংক্রমণ ছড়ালে এর রঙ কালচে বা ধূসর রঙের হয়ে যায়। এই রোগ প্রতিরোধের জন্য চিকিৎসকরা টিকা নেওয়া বাধ্যতামূলক করেন। ডিপথেরিয়া রোগের প্রকোপ কমাতে আয়ুর্বেদের মতে সবচেয়ে উপকারি প্রতিষেধক হল রসুন।এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি  Journal of Chemical and Pharmaceutical Research নামক একটি বিজ্ঞান পত্রিকায় এই বিষয়ে একটি প্রতিবেদনও বার হয়েছে। সেখানে বলা হয়েছে, রসুনের মধ্যে রয়েছে এমন অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে জন্ম নেওয়া মাইক্রোবস যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া-সহ যাবতীয় প্যারাসাইটগুলোকে শরীরে থেকে টেনে বার করে দেয়।

রোগ প্রতিরোধে কী ভাবে সাহায্য করে রসুন?

বিশেষজ্ঞদের মতে, এক কোয়া রসুন (৩০-৬০ গ্রাম) যদি নিয়মিত মুখে ১০-১৫ মিনিট রাখা যায় তাহলে গলা, মুখের যে কোনও সংক্রমণ থুব দ্রুত সেরে যায়।
  • পুষ্টিবিদদের মতে, রসুন একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক। সকালে প্রাতঃরাশের আগে রসুন খেলে ঠান্ডা লাগার প্রকোপ কমে অনেকটাই।
  • রসুনের অ্যান্টিঅক্সিড্যান্ট রক্তকে পরিশুদ্ধ রাখে। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রসুন খুব উপকারী।
  • রসুন খাওয়ার ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। রসুনের রস হার্টের জন্যও খুব উপকারী।
  • রসুন টক্সিন দূর করতে ওস্তাদ। শরীরকে ডি-টক্সিফাই করতে রসুন বিশেষ ভূমিকা পালন করে। তাই শরীরের দূষিত পদার্থকে বার করে দেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে রসুন।
  • ভাইরাস ও সংক্রমণজনিত অসুখ, যেমন নিউমোনিয়া, ব্রংকাইটিস, হাঁপানি, হুপিং কাফ ইত্যাদিও প্রতিরোধ করে রসুন।

```