Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অ্যামাজনে এই অ্যানাকোন্ডার জন্ম প্রায় ১ কোটি বছর আগে! তকমা পেল বিশ্বের সবচেয়ে লম্বা সাপের

অ্যানাকোন্ডাটির জন্ম সেই ডাইনোসর যুগে। শুনে অবাক লাগলেও এটাই সত্যি। আজ থেকে প্রায় ১ কোটি বছর আগে জন্মেছিল এই বিশাল অ্যানাকোন্ডা।

অ্যামাজনে এই অ্যানাকোন্ডার জন্ম প্রায় ১ কোটি বছর আগে! তকমা পেল বিশ্বের সবচেয়ে লম্বা সাপের

বিশ্বের সবচেয়ে লম্বা অ্যানাকোন্ডা

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 27 May 2025 23:54

দ্য ওয়াল ব্যুরো: অ্যানাকোন্ডাটির জন্ম সেই ডাইনোসর যুগে। শুনে অবাক লাগলেও এটাই সত্যি। আজ থেকে প্রায় ১ কোটি বছর আগে জন্মেছিল এই বিশাল অ্যানাকোন্ডা। অ্যামাজনে ইকুয়েডরের বাইহুয়েরি ওয়াওরানি অঞ্চলের ঘন জঙ্গলে সম্প্রতি আবিষ্কৃত হয়েছে এক অতিকায় অ্যানাকোন্ডা, যা বৈজ্ঞানিক মহলে সাড়া ফেলে দিয়েছে। গবেষকরা বলছেন, এই সবুজ রঙের উত্তরাঞ্চলীয় অ্যানাকোন্ডা বিশ্বের দীর্ঘতম ও সবচেয়ে ভারী সাপ হিসেবে চিহ্নিত হয়েছে।

এই নতুন প্রজাতির নাম দেওয়া হয়েছে ‘উত্তরের সবুজ অ্যানাকোন্ডা’ (Eunectes akayima)। ডিএনএ বিশ্লেষণ বলছে, এটি প্রায় এক কোটি বছর আগের সবুজ অ্যানাকোন্ডার বংশধর। যদিও এর জিনগত গঠনে ৫.৫ শতাংশ পার্থক্য পাওয়া গেছে।

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের অধ্যাপক ব্রায়ান ফ্রাইয়ের নেতৃত্বে এক গবেষক দল ইকুয়েডরের ওয়াওরানি অঞ্চলে ১০ দিনের অভিযানে যান। স্থানীয়দের কাছে অনেক আগেই এই বিপুলাকৃতির অ্যানাকোন্ডার গল্প শোনা গিয়েছিল। নদী পথে ভ্রমণের সময় গবেষকদের চোখে পড়ে বেশ কয়েকটি অ্যানাকোন্ডা, যার মধ্যে একটি স্ত্রী অ্যানাকোন্ডা ছিল ৬.৩ মিটার লম্বা। তবে স্থানীয়দের দাবি, এই অঞ্চলেই রয়েছে এক প্রকাণ্ড অ্যানাকোন্ডা, যার দৈর্ঘ্য ৭.৫ মিটার এবং ওজন ৫০০ কেজি।

গবেষকরা মনে করছেন, এই বিরল প্রজাতির আবিষ্কার যেমন রোমাঞ্চকর, তেমনি চিন্তারও বিষয়। বিশেষজ্ঞদের মতে, এই অ্যানাকোন্ডাগুলোর অস্তিত্ব এখন হুমকির মুখে। জলবায়ু পরিবর্তন, বন ধ্বংস, দাবানল ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগ এদের টিকে থাকার ক্ষমতাকে দিন দিন কঠিন করে তুলছে। এই বিশালাকার অ্যানাকোন্ডা শুধু বিজ্ঞানীদেরই নয়, আমাদেরও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে—প্রকৃতির গহীনে এখনও কত অজানা রহস্য লুকিয়ে আছে।
 


```