Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

পাকিস্তান থেকে ভিক্ষুকদের বিদেশ পাড়ি, ভিসা সতর্কতা সৌদির, মাফিয়ারা বিমানে পাঠাচ্ছে ভিখারি

ভিক্ষা করার জন্য মুসলিম তীর্থক্ষেত্র পবিত্র মক্কা-মদিনায় প্রচুর পাকিস্তানি রয়েছেন।

পাকিস্তান থেকে ভিক্ষুকদের বিদেশ পাড়ি, ভিসা সতর্কতা সৌদির, মাফিয়ারা বিমানে পাঠাচ্ছে ভিখারি

সৌদি পথে ভিক্ষুক।

শেষ আপডেট: 25 September 2024 18:59

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান থেকে পালে পালে ভিক্ষুক বিশ্বের বিভিন্ন শহর ভরিয়ে দিচ্ছে। যা নিয়ে গভীর উদ্বেগে রয়েছে অনেক শহর কর্তৃপক্ষই। বিশেষত সৌদি ও আরব দুনিয়ার বিভিন্ন শহরে পাকিস্তানি গরিবগুর্বোরা পাসপোর্ট-ভিসা করিয়ে বিমানে চড়ে পাড়ি দিচ্ছেন ভিক্ষাবৃত্তি করার জন্য। প্লাবনের মতো ভিক্ষুক ঢুকে পড়ায় সৌদি আরব এই সপ্তাহে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে।

সূত্রে জানা গিয়েছে, ভিক্ষা করার জন্য মুসলিম তীর্থক্ষেত্র পবিত্র মক্কা-মদিনায় প্রচুর পাকিস্তানি রয়েছেন। ইসলামাবাদকে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ভিক্ষুক ঠেকাতে তারা যেন উমরাহ্ ভিসার অপব্যবহার না করে। এর ফলে প্রকৃতই যাঁদের ভিসা প্রয়োজন তাঁরা পাচ্ছেন না। কিছু লোক এ সুযোগের অপপ্রয়োগ করছেন।

সৌদি আরবের ধর্মীয় মন্ত্রক পাকিস্তানকে হুঁশিয়ারির সুরে বলেছে, তারা যদি এই প্রবণতা নিয়ন্ত্রণ না করে তাহলে পাকিস্তানি উমরাহ্ এবং হজযাত্রীদের ক্ষেত্রে বিরূপ ফল পড়তে পারে। পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে। তারা লিখেছে, সৌদি আরবের প্রত্যেক রাস্তায় পাকিস্তানি ভিক্ষুকে ভরে গিয়েছে।

ইসলামাবাদের বাসিন্দা উসমান নামে একজন এক্সবার্তায় লিখেছেন, আমি সম্প্রতি উমরাহ্ সফর সেরে ফিরেছি। আমি লিখতে বাধ্য হচ্ছি যে, রাস্তায় রাস্তায় পাকিস্তানি ভিক্ষুক দেখে আমি লজ্জিত বোধ করছি। তারা বিন দাউদ স্টোরের ভিতরেও ভিক্ষা করছে। উমরাহ্ চলাকালীন ভিক্ষা করছে। রাস্তায় তাকালেই চোখে পড়বে পাকিস্তানি ভিক্ষুক।

উল্লেখযোগ্য যে এইসব ভিক্ষুক পুরোদস্তুর পেশাদারি। যারা পাসপোর্ট-ভিসা করে বিমানে চড়ে পাকিস্তান ছেড়ে ভিনদেশে পাড়ি দেয়। পাকিস্তানি ইংরেজি দৈনিক ডন-এ মতামত বিভাগে আইন বিশেষজ্ঞ রাফিয়া জাকারিয়া লিখেছেন, পাকিস্তানিরা কীভাবে তাঁদের স্বজাতি ও স্বদেশের মানুষকেই বিদেশের মাটিতে ভিক্ষা করতে দেখতে পাবেন। এমনকী অর্থের জন্য তীর্থযাত্রীদের হেনস্তা করতেও দেখা যাবে।

শুধু সৌদি আরব নয়, পাকিস্তানি ভিক্ষুক দেখা যাবে সংযুক্ত আরব আমিরশাহি সহ অনেক আরব দুনিয়ার দেশেও। গত সেপ্টেম্বরে পাকিস্তানি প্রবাসী দফতরের সচিব জিশান খানজাদা বলেন, পশ্চিম এশীয় দেশগুলিতে আটক করা ৯০ শতাংশ ভিক্ষুক  পাকিস্তানি।

কেন পাকিস্তানিরা বিদেশে ভিক্ষা করতে যায়! এর পিছনে রয়েছে এক বিরাট মাফিয়া চক্র। তারাই ভিক্ষা করার জন্য সব ব্যবস্থা করে দেয়। ভিক্ষার অর্থ থেকে লাখ লাখপতি হয়ে যায়। পাকিস্তানি অভ্যন্তরীণ গোয়েন্দা বিভাগও এনিয়ে তদন্ত শুরু করেছে। সৌদিকে পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী এই মাফিয়া চক্র ভাঙার প্রতিশ্রুতিও দিয়েছেন। মাসখানেক আগেই সৌদি আরব যাওয়ার পথে ১১ জন ভিক্ষুককে বিমান থেকে নামিয়ে নেওয়া হয়েছে। আপাতত পাকিস্তানের সরকার এই ভিক্ষুকদের বিদেশযাত্রা ঠেকাতে আদাজল খেয়ে আসরে নেমে পড়েছে। কারণ এদের জন্যই দেশের মুখ পুড়ছে বিদেশের মাটিতে।


```