এ বছর সেই মঞ্চে পা রেখেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শিরোনামে এলা ওয়াদিয়া (Ella Wadia)। যিনি পাকিস্তানের প্রতিষ্ঠাতা মহম্মদ আলি জিন্নার (Muhammad Ali Jinnah) প্রপৌত্রী। সহজ কথায়, জিন্নার ছেলের ছেলের মেয়ে।
.jpeg.webp)
মহম্মদ আলি জিন্না ও এলা ওয়াদিয়া
শেষ আপডেট: 2 December 2025 14:25
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের প্রভাবশালী (World Elite Class Family) পরিবারের তরুণীদের জন্য আয়োজিত এলিট ‘লে ব্যাল দে ডেবুট্যান্ট’ (Le Bal des Débutantes)। সংক্ষেপে যাকে বলা হয় লে ব্যাল (Le Bal)। প্রতি বছর এই জমকালো অনুষ্ঠানে বিশ্বের রাজপরিবার, রাজনৈতিক বংশ, ব্যবসায়িক সাম্রাজ্যের উত্তরাধিকারী ও হলিউড তারকাদের (Hollywood Star Kids) সন্তানদের আমন্ত্রণ জানানো হয়। এ বছর সেই মঞ্চে পা রেখেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শিরোনামে এলা ওয়াদিয়া (Ella Wadia)। যিনি পাকিস্তানের প্রতিষ্ঠাতা মহম্মদ আলি জিন্নার (Muhammad Ali Jinnah) প্রপৌত্রী। সহজ কথায়, জিন্নার ছেলের ছেলের মেয়ে।
কে এই এলা ওয়াদিয়া?
ব্যবসায়ী জাহাঙ্গির ওয়াদিয়া এবং ফ্যাশন ব্র্যান্ড 'সি ফেমে' (C Femme)–এর মালিক সেলিনা ওয়াদিয়ার মেয়ে এলা। শাহনেওয়াজ–জিন্নাহ পরিবারের উত্তরসূরি হওয়ার কারণেই তাঁর পরিচয়ে জুড়েছে ‘জিন্নাহর প্রপৌত্রী’ তকমা।
লে ব্যাল-এ কেমন সাজে দেখা গেল তাঁকে?
এলা পরেছিলেন এলি সাব-এর হট কুত্যুর কালেকশনের স্ট্র্যাপলেস গাউন। যা সূক্ষ্ম নকশা ও ঝলমলে এমবেলিশমেন্টে সাজানো। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন তিনি, জানিয়েছে 'হ্যালো!' ম্যাগাজিন।
কোথায় হল এই মরসুমের 'লে ব্যাল'?
২৯ নভেম্বর প্যারিসের শ্যাংরি-লা হোটেলে আয়োজিত হয় এই বার্ষিক ডেবুট্যান্ট বল। আইফেল টাওয়ারের ওপরে রাখা ঝলমলে সাজানো স্টেজেই হয় তরুণীদের সামাজিক আত্মপ্রকাশের এই অনুষ্ঠান।
আর কারা উপস্থিত ছিলেন এ বছর?
২০২৫–এর লে ব্যাল-এ হাজির ছিলেন মোট ১৯ জন তরুণী। তাঁদের মধ্যে ছিলেন—
কেমন ছিল ২০২৫–এর লে ব্যাল?
রেড-কার্পেট ফ্যাশন বিশেষজ্ঞ কির্সটি গেইল জানিয়েছেন, “এ বার লে ব্যাল মানেই ছিল ট্রেন্ডের দাপট। মেটালিক রং, তেলের মতো ঢালাও টিউল, পোলকা ডট, অসম কাট, সবই ছিল নজরকাড়া। ঝলমলে অলঙ্করণ আর সমৃদ্ধ টেক্সচার দেখিয়েছে, গ্ল্যামার কখনও পুরনো হয় না।”
তাঁর কথায়, “মিনিমাল স্টাইল আর অতিরিক্ত চাকচিক্য, দু’টোকেই সমান গুরুত্ব দিয়েছে লে ব্যাল ২০২৫। যুব সৌন্দর্য, এলিগ্যান্স আর অপুলেন্স, সব মিলিয়ে এ বছরের কালেকশন থেকে চোখ ফেরানো কঠিন ছিল।”