Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

না খেতে পেয়ে মরে যাব, ভারতের ‘জলবোমা নিষ্ক্রিয়’ করার কাতর আর্জি পাক সেনেটরের

পাক রাজনীতিক কাতর স্বরে শাহবাজ শরিফ সরকারের কাছে ভারতের ছোড়া ‘জলবোমা নিষ্ক্রিয়’ করার আর্জি জানালেন।

না খেতে পেয়ে মরে যাব, ভারতের ‘জলবোমা নিষ্ক্রিয়’ করার কাতর আর্জি পাক সেনেটরের

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সেনেটর সৈয়দ আলি জাফর।

শেষ আপডেট: 23 May 2025 18:59

দ্য ওয়াল ব্যুরো: ভারতের সিন্ধু জলচুক্তি বন্ধে পাকিস্তান নির্জলা হয়ে পড়েছে। গোটা দেশ জলের হাহাকারে ভুগছে। শুক্রবার ফের একজন পাক রাজনীতিক কাতর স্বরে শাহবাজ শরিফ সরকারের কাছে ভারতের ছোড়া জলবোমা নিষ্ক্রিয় করার আর্জি জানালেন। তাঁর ভাষায়, পাকিস্তানের মাথার উপর ঝুলে রয়েছে ভারতের ছোড়া জলবোমা।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সেনেটর সৈয়দ আলি জাফর এদিন সেনেটে বলেন, যদি না এখনই জল সমস্যা মেটানো হয়, তাহলে অভুক্ত অবস্থায় আমাদের মৃত্যু হবে। সিন্ধু অববাহিকা আমাদের দেশের খাদ্যভাণ্ডারের জীবনরেখা। দেশের বাইরে থেকে আমাদের তিন-চতুর্থাংশ জল আসে। পাকিস্তানের প্রতি ১০ জনের মধ্যে ৯ জনের জীবন নির্বাহ হয় সিন্ধু অববাহিকা বাহিত জলে। আমাদের দেশের ৯০ শতাংশ শস্য ফলন হয় এর জলে এবং আমাদের সব বিদ্যুৎ কেন্দ্র ও বাঁধ রয়েছে এর উপর ভিত্তি করে।

তিনি সরকারের কাছে মিনতির সুরে বলেন, এটা এমন একটা জলবোমা যা পাকিস্তানের মাথার উপর ঝুলছে। অবিলম্বে সরকার যেন সমস্যা মেটাতে অর্থাৎ এই বোমা নিষ্ক্রিয় করতে পদক্ষেপ করে। বিরোধী দলের সেনেটর সরকারের কাছে জলচুক্তি নিয়ে পদক্ষেপের আর্জি জানালেও ভারতের বিরুদ্ধে ফের আগ্রাসী ভাষা ব্যবহার করল পাকিস্তান। সিন্ধু জলচুক্তি নিয়ে চলমান উত্তেজনার আবহে পাক সেনার মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরি প্রকাশ্য সভায় ভারতকে উদ্দেশ্য করে বললেন, তোমরা যদি আমাদের জল আটকে দাও, আমরা তোমাদের নিঃশ্বাস বন্ধ করে দেব!

 জম্মু-কাশ্মীরের পহলগামে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার একদিন পর, ২৩ এপ্রিল ভারত সিন্ধু জলচুক্তির কিছু অংশ সাময়িকভাবে স্থগিত করে। সেই পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার, পাকিস্তানের এক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন জেনারেল চৌধরি।


```