Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

White House Shooting: অভিযুক্ত যুবক ছিলেন সিআইএ-র গোপন ইউনিটের সদস্য, কাজ করেছেন আফগানিস্তানেও

ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার অ্যাটর্নি জিনিন পিরো জানান, হামলাটি ছিল - অ্যামবুশ স্টাইল (Ambush Style)! ব্যবহৃত হয় একটি .৩৫৭ স্মিথ অ্যান্ড ওয়েসন রিভলভার। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান সারা বেকস্ট্রম।

White House Shooting: অভিযুক্ত যুবক ছিলেন সিআইএ-র গোপন ইউনিটের সদস্য, কাজ করেছেন আফগানিস্তানেও

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 28 November 2025 14:42

দ্য ওয়াল ব্যুরো: হোয়াইট হাউসের (White House) কিছু দূরে ন্যাশনাল গার্ডের (National Guard) দুই সদস্যকে লক্ষ্য করে গুলি চলার ঘটনায় উঠে এল বিস্ফোরক তথ্য। অভিযুক্ত আফগান যুবক রহমানুল্লাহ লাকানওয়াল (Rahmanullah Lakanwal) নাকি বহু বছর ধরে আফগানিস্তানে সিআইএ–র অন্যতম গোপন স্ট্রাইক ফোর্স ‘জিরো ইউনিট’-এ (Zero Unit) কাজ করেছিলেন। বৃহস্পতিবার সেই তথ্য প্রকাশ্যে আনলেন স্বয়ং সিআইএ ডিরেক্টর (CIA Director) জন র‌্যাটক্লিফ।

২৯ বছর বয়সি লাকানওয়ালের অতীত জটিল এবং বিতর্কে ঘেরা। কান্দাহার (Kandahar) অঞ্চলে গার্ড হিসেবে কাজ শুরু করে ধীরে ধীরে তিনি জিরো ইউনিটে টিম লিডারের দায়িত্ব পর্যন্ত পান - এমনটাই জানিয়েছেন তাঁর দুই প্রাক্তন কমান্ডার এবং আফগানিস্তানে (Afghanistan) থাকা কয়েকজন আত্মীয়। তাঁদের দাবি, ইউনিটের জিপিএস ট্র্যাকিং-সহ গুরুত্বপূর্ণ দিক সামলাতেন তিনি। ২০২১ সালের অগস্টে তালিবান (Taliban) কাবুল দখল করার সময় তাঁর পুরো ইউনিটকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল মার্কিন মুলুকে।

লাকানওয়ালের যুক্তরাষ্ট্রে প্রবেশও ছিল বিতর্কের কেন্দ্রে। ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর প্রত্যাহারের পর প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) যে বিশেষ রিসেটেলমেন্ট প্রোগ্রাম চালু করেন, তার মাধ্যমেই প্রথমে দেশে প্রবেশ করেন তিনি। পরে ট্রাম্প প্রশাসনের সময় তাঁকে আনুষ্ঠানিক ভাবে আশ্রয় দেওয়া হয়, এমন নথি হাতে পাওয়া গেছে।

মার্কিন তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী, ওয়াশিংটন ডিসিতে হামলার আগে লাকানওয়াল (Rahmanullah Lakanwal) ২,৫০০ মাইল দূরে বেলিংহ্যাম থেকে একটানা গাড়ি চালিয়ে রাজধানীতে পৌঁছন। তারপরই গুলি চালান দুই ন্যাশনাল গার্ড সদস্য - ২০ বছরের স্পেশালিস্ট সারা বেকস্ট্রম এবং ২৪ বছরের স্টাফ সার্জেন্ট অ্যান্ড্রু উলফকে লক্ষ্য করে।

ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার অ্যাটর্নি জিনিন পিরো জানান, হামলাটি ছিল - অ্যামবুশ স্টাইল (Ambush Style)! ব্যবহৃত হয় একটি .৩৫৭ স্মিথ অ্যান্ড ওয়েসন রিভলভার। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান সারা বেকস্ট্রম। অ্যান্ড্রু উলফ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। সেই সময় উপস্থিত অন্য ন্যাশনাল গার্ড সদস্যরা লাকানওয়ালকে গুলি করে আটক করেন। তিনি বর্তমানে হাসপাতালে পুলিশ পাহারায়।

ঘটনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) একে 'সন্ত্রাস' বলে দাবি করেন এবং ঘোষণা করেন যে আফগান নাগরিকদের সমস্ত নতুন ইমিগ্রেশন আবেদন আপাতত স্থগিত রাখা হবে। তিনি জানান, বাইডেনের সময়ে যাঁরা আফগানিস্তান থেকে এসেছেন, প্রত্যেকের তথ্য নতুন করে খতিয়ে দেখা হবে। এছাড়াও ট্রাম্প ঘোষণা করেছেন, ওয়াশিংটনে আরও ৫০০ ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে। অগস্ট থেকে ইতিমধ্যেই দু’হাজারের বেশি সামরিক কর্মী রাজধানীতে অবস্থান করছেন।


```