Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মার্কিন ভিসায় এবার আরও কড়াকড়ি! নিয়ম ভাঙলে আজীবন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দূতাবাসের

বৃহস্পতিবার এক অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করে মার্কিন দূতাবাস জানিয়েছে, ভিসা ইন্টারভিউয়ের সময় কনসুলার অফিসার যদি মনে করেন আবেদনকারী ভিসার নিয়ম মানবেন না, তাহলে সরাসরি আবেদন বাতিল করে দেওয়া হতে পারে।

মার্কিন ভিসায় এবার আরও কড়াকড়ি! নিয়ম ভাঙলে আজীবন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দূতাবাসের

পৃথা ঘোষ

শেষ আপডেট: 8 January 2026 22:55

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকা ভ্রমণের পরিকল্পনায় এবার নতুন করে সতর্কবার্তা (US visa warning for India) জারি করল ভারতে থাকা মার্কিন দূতাবাস (US Embassy India)। বিশেষ করে B1/B2 ভিজিটর ভিসাধারীদের উদ্দেশে কঠোর বার্তা দিল তারা (US visa warning)। দূতাবাস স্পষ্ট জানিয়েছে, ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে আমেরিকা যাত্রা আজীবনের জন্য নিষিদ্ধও হতে পারে (B1/B2 misuse consequences)।

প্রসঙ্গত, দূতাবাসের এই কড়া সতর্কবার্তা এসেছে ছাত্র ভিসা (student visa USA) নিয়ে আগের দিনই জারি হওয়া আরেকটি বিজ্ঞপ্তির পর। বৃহস্পতিবার এক অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করে মার্কিন দূতাবাস জানিয়েছে, ভিসা ইন্টারভিউয়ের সময় কনসুলার অফিসার যদি মনে করেন আবেদনকারী ভিসার নিয়ম মানবেন না, তাহলে সরাসরি আবেদন বাতিল করে দেওয়া হতে পারে।

ভিডিও বার্তায় স্পষ্ট বলা হয়েছে, “B1/B2 ভিজিটর ভিসা পাওয়া মানেই আপনি কী করতে পারবেন এবং কী পারবেন না, তা জানা আবশ্যক। ভিসা ভুলভাবে ব্যবহার করলে বা নির্ধারিত সময়ের বেশি থাকলে ভবিষ্যতে আপনার মার্কিন সফর স্থায়ীভাবে বন্ধ হতে পারে।”

সঙ্গে আরও জানানো হয়েছে, ভিসার নিয়ম ও শর্তাবলী জানার জন্য আবেদনকারীরা গিয়ে দেখতে পারেন travel.state.gov/visas ওয়েবসাইটে।

স্টুডেন্ট ভিসা নিয়েও কড়া সতর্কবার্তা

বুধবারই আন্তর্জাতিক ছাত্রদের উদ্দেশে আলাদা সতর্কবার্তা জারি করেছিল মার্কিন দূতাবাস। তাদের স্পষ্ট বার্তা - মার্কিন আইন ভঙ্গ করলে ছাত্র ভিসা বাতিল, ছাত্রকে ডিপোর্ট করা, এমনকি ভবিষ্যতের মার্কিন ভিসার জন্য অযোগ্য ঘোষণা করা হতে পারে।

দূতাবাসের বক্তব্য, “মার্কিন আইন ভাঙলে ছাত্র ভিসার উপর তার গুরুতর প্রভাব পড়ে। আপনি যদি গ্রেফতার হন বা কোনও আইন লঙ্ঘন করেন, তাহলে ভিসা বাতিল হতে পারে, আপনাকে দেশ থেকে ফেরত পাঠানো হতে পারে, এবং ভবিষ্যতের ভিসা পাওয়ার যোগ্যতাও নষ্ট হতে পারে।”

তারা আরও মনে করিয়ে দিয়েছে, মার্কিন ভিসা কোনও অধিকার নয়, বরং একটি ‘privilege’।

H-1B ও H-4 ভিসাতেও নজিরবিহীন কড়াকড়ি

এর আগের সপ্তাহেই H-1B ও H-4 ভিসা আবেদনকারীদের জন্য সতর্কতা জারি করেছিল দূতাবাস। জানানো হয়, মার্কিন অভিবাসন আইন ভঙ্গ করলে গুরুতর ক্রিমিনাল পেনাল্টি পর্যন্ত হতে পারে।

এই ধারাবাহিক সতর্কবার্তা এসেছে এমন এক সময়ে, যখন ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন প্রশাসন অবৈধ অভিবাসন দমনে কঠোর অভিযান চালাচ্ছে। পাশাপাশি H-1B ও স্টুডেন্ট ভিসার প্রক্রিয়াও আগের তুলনায় অনেক বেশি কড়াকড়ির মুখে পড়েছে।

ভিসা কড়াকড়ির প্রভাব: পড়ুয়া কমছে, অপেক্ষা বাড়ছে

এমন পরিস্থিতিতে আমেরিকায় স্টুডেন্ট ভিসায় আগমনও উল্লেখযোগ্যভাবে কমেছে। গত বছর নয়া আন্তর্জাতিক ভর্তি ১৭% হ্রাস পায়। ২০২৪ সালের অগস্টের তথ্য বলছে - ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যারাইভাল ১৯% কমেছে, যা ২০২১–র পর সবচেয়ে কম। এর বড় অংশই এসেছে ভারতের সংখ্যায় পতন থেকে।

অন্যদিকে, দক্ষ কর্মীদের আমেরিকায় চাকরির সুযোগ করে দেওয়া H-1B ভিসার ক্ষেত্রেও লম্বা অপেক্ষার সময় তৈরি হয়েছে।


```