Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ট্রাম্পের সদর্প ঘোষণা, ইরানে পদক্ষেপ করতে তৈরি আমেরিকা, ঝোলা থেকে বেরল বেড়াল

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পুরোদস্তুর সামরিক ভাষায় এক পোস্টে তিনি বলেন, “আমরা পুরোপুরি প্রস্তুত—লকড অ্যান্ড লোডেড।”

ট্রাম্পের সদর্প ঘোষণা, ইরানে পদক্ষেপ করতে তৈরি আমেরিকা, ঝোলা থেকে বেরল বেড়াল

ইরানে নিরাপত্তাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 2 January 2026 15:48

দ্য ওয়াল ব্যুরো: ইরানে চলতি অস্থিরতার মধ্যে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পুরোদস্তুর সামরিক ভাষায় এক পোস্টে তিনি বলেন, “আমরা পুরোপুরি প্রস্তুত—লকড অ্যান্ড লোডেড।” ইরানের শান্তিপূর্ণ বিক্ষোভে যদি সরকার হিংসার আশ্রয় নেয়, সে ক্ষেত্রে আমেরিকা পদক্ষেপ করতে পারে বলে সরাসরি হুঁশিয়ার করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ইরানে নিরাপত্তাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। রবিবার রাজধানী তেহরানে শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে দেশের একাধিক প্রদেশে। মুদ্রার দরপতন, দীর্ঘদিনের অর্থনৈতিক স্থবিরতা এবং লাগামছাড়া মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করেই ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। সরকারি হিসেবে ডিসেম্বর মাসে মুদ্রাস্ফীতি পৌঁছেছে ৪২.৫ শতাংশে।

শুরুতে ব্যবসায়ী দোকানদারদের আন্দোলন হিসেবে দেখা দিলেও মঙ্গলবার থেকে অন্তত ১০টি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বিক্ষোভে যোগ দেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় দেশের বিভিন্ন এলাকায় বাজার বন্ধ হয়ে যায়। সরকার ঠান্ডার কারণ দেখিয়ে ছুটি ঘোষণা করে। ফলে কার্যত অনেক জায়গায় স্বাভাবিক জীবন থমকে যায়।

একটি মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় একাধিক এলাকায় বিক্ষোভ হিংসাত্মক রূপ নেয়। ইরানের সংবাদ সংস্থা ফার্স জানায়, বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়, নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে পাথর ছোড়ে এবং একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয়। সংস্থাটির দাবি, কিছু ‘সশস্ত্র উসকানিদাতা’ পরিস্থিতির সুযোগ নেয় এবং পরে কয়েকজনের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

এর মধ্যেই ইরানের সরকার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে অর্থনৈতিক সংকট নিয়ে জনগণের ক্ষোভের কথা স্বীকার করেন। তিনি বলেন, “ইসলামি দৃষ্টিভঙ্গি থেকে বলছি—যদি মানুষের জীবিকা সংক্রান্ত সমস্যা সমাধান না করা যায়, তাহলে পরিণতি ভয়াবহ হবে।”

বিশেষজ্ঞদের মতে, ইরানের অর্থনীতি দীর্ঘদিন ধরেই চাপে রয়েছে। পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমী দেশগুলির আরোপিত নিষেধাজ্ঞা এই সংকট আরও গভীর করেছে। তার উপর জুন মাসে ইজরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘর্ষ সরকারি রাজস্ব ভাঁড়ারের উপর বাড়তি চাপ ফেলেছে, যার জেরে জনঅসন্তোষ আরও তীব্র হয়েছে।


```