Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

কর না বাড়ালেও অর্থে টান পড়বে না, যুদ্ধের খরচ 'কোনও ব্যাপারই নয়': মার্কিন ট্রেজারি সেক্রেটারি

খরচ সামলাতে আমেরিকার কোনও আর্থিক সমস্যা নেই, তবে ভবিষ্যতের প্রস্তুতি জোরদার করতে অতিরিক্ত তহবিল চাইছে ওয়াশিংটন।

কর না বাড়ালেও অর্থে টান পড়বে না, যুদ্ধের খরচ 'কোনও ব্যাপারই নয়': মার্কিন ট্রেজারি সেক্রেটারি

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট

পৃথা ঘোষ

শেষ আপডেট: 22 March 2026 23:49

দ্য ওয়াল ব্যুরো: ইরানের সঙ্গে চলতে থাকা সংঘাতের খরচ সামলাতে (US Iran war funding) আমেরিকার কোনও আর্থিক সমস্যা নেই, তবে ভবিষ্যতের প্রস্তুতি জোরদার করতে অতিরিক্ত তহবিল (US Budget) চাইছে ওয়াশিংটন। এমনকি যুদ্ধের খরচ মেটাতে কর বাড়ানোর কোনও সম্ভাবনাও নেই (no tax increase in America), এমনটাই জানালেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট।

রবিবার NBC-র ‘Meet the Press’ অনুষ্ঠানে তিনি বলেন, “এই যুদ্ধ চালানোর মতো পর্যাপ্ত অর্থ আমাদের কাছে রয়েছে। অতিরিক্ত যে তহবিল চাওয়া হচ্ছে, তা শুধুই ভবিষ্যতের প্রস্তুতির জন্য।”

তিনি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইছেন, আগামী দিনে সেনাবাহিনী যেন পর্যাপ্ত রসদ ও সরঞ্জামে সজ্জিত থাকে।

২০০ বিলিয়ন ডলারের প্রস্তাব ঘিরে বিতর্ক

খবর অনুযায়ী, প্রায় ২০০ বিলিয়ন ডলারের অতিরিক্ত তহবিলের প্রস্তাব বিবেচনায় রয়েছে। তবে এই প্রস্তাব ইতিমধ্যেই মার্কিন কংগ্রেসে বিতর্কের সৃষ্টি করেছে। এখানে ডেমোক্র্যাটদের পাশাপাশি কিছু রিপাবলিকান আইনপ্রণেতাও প্রশ্ন তুলেছেন, গত কয়েক বছরে যখন প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে, তখন নতুন করে এত বড় অঙ্কের প্রয়োজন কেন?

উল্লেখযোগ্য, এখনও পর্যন্ত ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে এই তহবিলের আবেদন কংগ্রেসে জমা দেয়নি। চূড়ান্ত অঙ্কেও পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আধিকারিকরা।

প্রতিরক্ষা দফতরের সমর্থন

এই অতিরিক্ত তহবিলের পক্ষে সওয়াল করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। তাঁর মতে, “যা ইতিমধ্যেই করা হয়েছে এবং ভবিষ্যতে যা করতে হতে পারে - তার জন্য যথাযথ অর্থ বরাদ্দ নিশ্চিত করতেই এই উদ্যোগ।”

কর বাড়ানোর সম্ভাবনা খারিজ

যুদ্ধের খরচ মেটাতে কর বাড়ানোর সম্ভাবনা সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন বেসেন্ট। তিনি এই প্রস্তাবকে “অযৌক্তিক” বলে উল্লেখ করে জানান, এমন কোনও পরিকল্পনা সরকারের নেই।

বিপুল ব্যয়ের ইঙ্গিত

প্রাথমিক হিসেব বলছে, এই সংঘাত ইরাক ও আফগানিস্তানের যুদ্ধের পর সবচেয়ে ব্যয়বহুল সামরিক অভিযানে পরিণত হতে পারে। প্রশাসনের তরফে আইনপ্রণেতাদের জানানো হয়েছে, যুদ্ধের প্রথম ছয় দিনেই খরচ হয়েছে ১১ বিলিয়ন ডলারের বেশি।

ইতিমধ্যেই রেকর্ড বাজেট

এর মধ্যেই প্রতিরক্ষা খাতে রেকর্ড বাজেট বরাদ্দ করা হয়েছে। রিপাবলিকান নেতৃত্বাধীন কংগ্রেস সম্প্রতি ২০২৬ অর্থবর্ষের প্রতিরক্ষা বরাদ্দ আইন পাস করেছে, যেখানে প্রায় ৮৪০ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে।

এছাড়া গত বছরের করছাড় ও ব্যয় সংক্রান্ত প্যাকেজেও প্রতিরক্ষার জন্য ১৫৬ বিলিয়ন ডলার রাখা হয়েছিল।

তেলের দাম নিয়েও পদক্ষেপ

বাড়তে থাকা তেলের দাম নিয়ে উদ্বেগের মাঝে, ইরান ও রাশিয়ার তেলের উপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্তেরও সাফাই দিয়েছেন বেসেন্ট। তাঁর মতে, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলি যদি বেশি তেল কিনতে পারে, তাহলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ বাড়বে এবং দাম ব্যারেল প্রতি ১৫০ ডলার পর্যন্ত ওঠার ঝুঁকি কমবে।

মার্কিন ট্রেজারির হিসেব অনুযায়ী, এর ফলে রাশিয়ার আয় সামান্য বাড়তে পারে, সর্বোচ্চ ২ বিলিয়ন ডলার পর্যন্ত।

সব মিলিয়ে, যুদ্ধের খরচ বাড়তে থাকায় ওয়াশিংটনে এখন অর্থনীতি বনাম সামরিক প্রস্তুতি - এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষার কঠিন সমীকরণ তৈরি হয়েছে।


```