Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

H-1B ও H-4 ভিসা নিয়ে নতুন নির্দেশিকা জারি, কী বলছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন

এই ঘোষণার মাঝেই ভারতের বহু H-1B আবেদনকারীর কাছে ই-মেল পৌঁছেছে, যেখানে জানানো হয়েছে - তাঁদের নির্ধারিত ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে নতুন তারিখ দেওয়া হয়েছে। সেই নতুন তারিখ আবার কয়েক মাস পরের।

H-1B ও H-4 ভিসা নিয়ে নতুন নির্দেশিকা জারি, কী বলছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 22 December 2025 23:37

দ্য ওয়াল ব্যুরো: H-1B ভিসা (H1B Visa) নিয়ে অনিশ্চয়তার মাঝে ফের এল বড় বিবৃতি। আমেরিকার (USA) বিদেশ দফতর জানিয়েছে, বিশেষ পেশাগত ভিসা H-1B এবং তাদের উপর নির্ভরশীল H-4 ভিসাধারীদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ও অনলাইন উপস্থিতি খতিয়ে দেখার প্রক্রিয়া আরও বিস্তৃত করা হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বিশ্বজুড়েই, সব দেশের আবেদনকারীদের জন্য।

সোমবার এক্স (পূর্বতন টুইটার)-এ দেওয়া বিবৃতিতে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস জানায়, এই অতিরিক্ত যাচাই ভিসা স্ক্রিনিংয়ের (Visa Screening) ‘স্ট্যান্ডার্ড প্রক্রিয়া’রই অংশ। উদ্দেশ্য - H-1B কর্মসূচির অপব্যবহার রুখে দেওয়া, একই সঙ্গে যোগ্য বিদেশি কর্মীদের নিয়োগের সুযোগ বজায় রাখা।

দূতাবাসের বক্তব্য অনুযায়ী, এই ভেটিং প্রক্রিয়া সব দেশের সব আবেদনকারীর জন্যই প্রযোজ্য। H-1B ও H-4 ভিসার আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণ চালু থাকবে। তবে আবেদনকারীদের আগেভাগে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে এবং জানানো হয়েছে, এই ক্যাটাগরির ভিসায় অতিরিক্ত সময় লাগতে পারে।

এই ঘোষণার মাঝেই ভারতের বহু H-1B আবেদনকারীর কাছে ই-মেল পৌঁছেছে, যেখানে জানানো হয়েছে - তাঁদের নির্ধারিত ভিসা অ্যাপয়েন্টমেন্ট (Visa Appointment) বাতিল করে নতুন তারিখ দেওয়া হয়েছে। সেই নতুন তারিখ আবার কয়েক মাস পরের।

ট্রাম্প প্রশাসনের (Donald Trump) আমলে এই ভিসা ব্যবস্থায় নজরদারি যে ক্রমশ কড়া হচ্ছে, তা নতুন নয়। H-1B-র পাশাপাশি F-1 (ছাত্র) ও J-1 (এক্সচেঞ্জ ভিসা) ক্যাটাগরিতেও বাড়তি যাচাই চালু হয়েছে। এর জেরে বহু ভিসাধারী দেশে ফিরে এসে নতুন করে ভিসা নবীকরণ করতে গিয়ে আটকে পড়ছেন।

ডিসেম্বর মাসে কাজের অনুমতি নবীকরণ করতে ভারতে ফিরে আসা শত শত ভারতীয় H-1B কর্মী বর্তমানে কার্যত অনিশ্চয়তায়। আচমকাই ভিসা প্রক্রিয়ার সাক্ষাৎকার বাতিল হওয়ায় তাঁদের নতুন করে যে তারিখ দেওয়া হয়েছে, তা কয়েক মাস পরের। ফলে চাকরি, পরিবার ও জীবনের ভবিষ্যৎ - সবই ঝুলে রয়েছে প্রশাসনিক সিদ্ধান্তের অপেক্ষায়।

সব মিলিয়ে, আমেরিকার ভিসা নীতিতে এই কড়াকড়ি ভারতীয় পেশাদারদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষ করে তথ্যপ্রযুক্তি ও বিশেষজ্ঞ কর্মীদের ক্ষেত্রে, এই দীর্ঘসূত্রতা আগামী দিনে কী প্রভাব ফেলবে, সে প্রশ্ন থেকেই যাচ্ছে।


```